Saturday, April 4, 2026

Kapil Dev: ‘এই সময়ে দাঁড়িয়ে একে অপরের দিকে আঙুল তোলা ভালো নয়’, বিরাট প্রসঙ্গে বললেন ৮৩’র অধিনায়ক

Date:

Share post:

এই মুহুর্তে সরগরম ভারতীয় ক্রিকেট( Indian Team) । গত বুধবার বিরাট কোহলির( Virat Kohli) মন্তব্যের পর প্রকাশ‍্যে সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly) বনাম বিরাট কোহলির দ্বন্দ্ব। যদিও বৃহস্পতিবার দুপুরে বিরাট প্রসঙ্গে মুখ খোলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেন, যা ব‍্যবস্থার নেওয়ার বোর্ড নেবে। আর এবার বিরাট-সৌরভ প্রসঙ্গে মুখ খুললেন ৮৩’র বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। কোহলির একের পর এক বিস্ফোরণ একেবারেই ভাল চোখে দেখছেন না প্রাক্তন এই অধিনায়ক।

এদিন এক সংবাদমাধ্যমে কপিল দেব বলেন,”এই সময়ে দাঁড়িয়ে একে অপরের দিকে আঙুল তোলা ভালো নয়। সামনে দক্ষিণ আফ্রিকা সফর আসছে এবং দয়া করে সেই সফরে নজর দিন। আমি বলব বোর্ড সভাপতি হলেন বোর্ড সভাপতি, তবে হ্যাঁ, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কও অত্যন্ত বড় একটি বিষয়। কিন্তু সকলের সামনে একে অপরকে নিয়ে খারাপ কিছু বলা, আমার মনে হয় না এটি একটি ভালো জিনিস, সে সৌরভ হোক কিংবা কোহলি।

এরপাশাপাশি বিরাট কোহলিকে পরামর্শ দিয়ে কপিল দেব বলেছেন, “আপনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করুন, ভালো এটাই হবে যে আপনি দেশের কথা ভাবুন। যেটা ভুল সেটা পরে সামনে আসবেই, কিন্তু আমার মনে হয় না এখনই সেরা সময় এই ধরণের বিতর্ককে তুলে ধরা, যখন একটি সফর সামনে আসছে।”

আগামী ২৬ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়ে গিয়েছে বিরাট কোহলিরা।

আরও পড়ুন:Sourav-Virat: বিরাট প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ, বললেন, ‘যা ব‍‍্যবস্থা নেওয়ার বোর্ড নেবে’

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...