Saturday, April 4, 2026

ধর্ষণ আটকাতে না পারলে উপভোগ করুন: চরম বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার

Date:

Share post:

“ধর্ষণ আটকাতে না পারলে উপভোগ করুন।” কর্নাটকের(Karnataka) কংগ্রেস বিধায়কের(Congress MLA) এহেন মন্তব্যে তুলকালাম পরিস্থিতি তৈরি হলে গোটা দেশে। দেশের নারীদের প্রসঙ্গে এমন বেলাগাম মন্তব্য স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় তুলেছে।

সম্প্রতি কৃষক আন্দোলন(Farmer Protest) নিয়ে বিধানসভায় বক্তব্য রাখতে উঠেছিলেন প্রাক্তন স্পিকার তথা প্রবীণ কংগ্রেস নেতা কে আর রমেশ কুমার। সেখানেই কৃষকদের সমস্যা নিয়ে আলোচনায় অনিচ্ছাকৃত সম্মতির জন্য ধর্ষণের তুলনা টেনে রমেশ কুমার বিধানসভার স্পিকারের উদ্দেশে অধিবেশনে বলেন, “একটা কথা আছে যে ধর্ষণ অনিবার্য হলে শুয়ে পড়ুন এবং উপভোগ করুন। আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন ঠিক সেটাই।”

আরও পড়ুন:প্রাথমিক শিক্ষায় ‘ভারত সেরা’ পশ্চিমবঙ্গ, ফের মমতা সরকারকে স্বীকৃতি কেন্দ্রের

কৃষক সমস্যা নিয়ে আলোচনার সময় চাওয়া হলে কর্ণাটকে স্পিকার বিশ্বেশরা হেগড়ে কাগেরি বিধায়কদের বলেন, সবাইকে সময় দিতে গেলে কী ভাবে বিধানসভা চলবে। এরপর তিনি মজা করে বলেন, ”আপনারা যা সিদ্ধান্ত নেবেন, তাতেই আমি হ্যাঁ বলব। আমার কাছে এখন পরিস্থিতি উপভোগ করা ছাড়া আর কোনও উপায় নেই। আমি সিস্টেমটা নিয়ন্ত্রণ করতে পারছি না। হাউসের পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছি।”

প্রসঙ্গত, কর্ণাটকে মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার বেশি। কর্ণাটক রাজ্য পুলিসের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে মাইসুরুর চামুন্ডি পাহাড়ে ধর্ষণের রিপোর্ট দায়ের করা হয়েছিল। তারপরেই ক্ষোভে ফেটে পড়েছিল রাজ্য। তথ্য বলছে, ২০১৯ এর জানুয়ারি থেকে মে ২০২১ পর্যন্ত রাজ্য জুড়ে ১১৬৮ টি ধর্ষণের ঘটনা ঘটেছে৷ এদিকে কংগ্রেস বিধায়কের এহেন মন্তব্যে গোটা দেশে নিন্দা শুরু হতেই নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন বিতর্কিত ওই কংগ্রেস নেতা।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...