Thursday, May 14, 2026

Military Helicopter Crashes: পাঁচ বছরে দুর্ঘটনার মুখে পড়েছে সেনার ১৫ হেলিকপ্টার, সংসদে জানাল কেন্দ্র

Date:

Share post:

ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার দুর্ঘটনায় সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের (Bipin Rawat) মৃত্যু ভারতের কাছে এক অপূরণীয় ক্ষতি। এই দুর্ঘটনা কেন ঘটল তা নিয়েই চলছে তদন্ত। রাওয়াতের কপ্টার দুর্ঘটনা প্রথম নয় যেখানে ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার লোকসভায় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৭ সালের মার্চ থেকে ১৫ টি কপ্টার দুর্ঘটনা (Military Helicopter Crashes) ঘটেছে। যেখানে এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-ভোটমুখী উত্তরপ্রদেশে কল্পতরু মোদি, শিলান্যাস গঙ্গা এক্সপ্রেসওয়ের

শুক্রবার প্রতিরক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় ভাট (Ajay Bhatt) লোকসভায় বলেন, ২০১৭ সালের মার্চ থেকে অর্থাৎ বিগত ৫ বছরে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে ১৫টি সামরিক হেলিকপ্টার (Military Helicopter Crashes)। তারমধ্যে রয়েছে চারটি এমআই-১৭ চপার। এদিন সংসদে প্রশ্নের লিখিত উত্তরে প্রতিমন্ত্রী জানান, পাঁচ বছরে মোট ১৫টি চপার দুর্ঘটনায় ৩১জনের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, এমআই-১৭ ছাড়াও বিগত দিনে দুর্ঘটনার কবলে পড়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ৬টি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার, ৪টি চিতা ও একটি চেতক হেলিকপ্টার।

আরও পড়ুন-‘মা ক্যান্টিন’ নিয়ে জবাব তলব রাজ্যপালের, উত্তর বিধানসভায় দেওয়া হবে: পাল্টা তৃণমূল

এমআই-১৭ হেলিকপ্টার বারবার দুর্ঘটনার কবলে পড়েছে বলে দেখা গিয়েছে। ২০১০ সালে অরুণাচল প্রদেশের দুর্ঘটনা। সেবারও এমআই-১৭ কপ্টার ভেঙে পড়ে প্রাণ হারিয়েছিলেন চপারে থাকা ১২ জন। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বদগাওঁয়ে ভেঙে পড়ে একটি এমআই-১৭ হেলিকপ্টার। ওই দুর্ঘটনায় কপ্টারে থাকা ৬ জনের পাশাপাশি মাটিতে থাকা এক সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...