Friday, April 3, 2026

Habas: হারের জের, এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে পদত্যাগ করলেন হাবাস

Date:

Share post:

এটিকে মোহনবাগানের ( ATK Mohunbagan) কোচের পদ থেকে পদত্যাগ করলেন আন্তোনিয়ো লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। শনিবার দলের মুখ্য কোচের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। গত চার ম্যাচে জয় নেই, সেই ব্যর্থতার দায় নিয়ে কোচের দায়িত্ব ছাড়লেন হাবাস। শনিবার এটিকে মোহনবাগানের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে।

জানা গিয়েছে, বেঙ্গালুরু এফসি ম্যাচের পর হাবাস এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টকে দায়িত্ব ছাড়ার জন্য আবেদন করেছিলেন। আর এই নিয়ে শনিবার খেলোয়াড়দের ও সাপোর্ট স্টাফদের সঙ্গে বৈঠকে বসে গোটা টিম ম্যানেজমেন্ট। আর সেখানে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর এর জেরে আপাতত সবুজ-মেরুণ ব্রিগেডের দায়িত্ব নেবেন সহকারী কোচ ম্যানুয়েল ক্যাসালেনা।

চলতি আইএসএলে প্রথম দুটি ম‍্যাচে জয় পায় এটিকে মোহনবাগান। ডার্বির পর থেকেই জয়ের মুখ দেখেনি বাগান ব্রিগেড।

২০১৪ সালে এটিকের দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন হাবাস। তাঁর কোচিংয়েই প্রথমবার ফাইনালে কেরালা ব্লাস্টার্সকে পরাস্ত করে আইএসএল খেতাব জয় করেছিল এটিকে। ২০১৯ সালে দ্বিতীয়বারের জন্য এটিকে দলের দায়িত্ব গ্রহণ করেন হাবাস। ২০২০ সালে মোহনবাগানের সঙ্গে গাঁটছড়া বাঁধে এটিকে। এরপর এটিকে মোহনবাগান দলের কোচ হিসেবে নিযুক্ত হন হাবাস। ২০২০ দুরন্ত পারফরম্যান্সের কারণে ফাইনালে ওঠে বাগান ব্রিগেড। তবে ফাইনালে  মুম্বই সিটি এফসি’র কাছে হারে এটিকে মোহনবাগান।

আরও পড়ুন:Breakfast sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...