Friday, April 3, 2026

Maradona: সন্তানদের আর্থিক সমস্যা, নিলামে মারাদোনার বাড়ি, গাড়ি

Date:

Share post:

নিলামে উঠতে চলেছে মারাদোনার( Maradona) বাড়ি, গাড়ি এবং অন‍্যান‍্য জিনিসপত্র। জানা গিয়েছে মারাদোনার পাঁচ বৈধ সন্তান একজোট হয়ে এই নিলামের সিদ্ধান্ত নিয়েছেন। আর্থিক সমস্যার কারণেই ফুটবল রাজপুত্রর ছেড়ে যাওয়া সম্পত্তি বিক্রি করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পুরো নিলাম আয়োজন হবে অনলাইনের মাধ্যমে। এই নিলামের নাম দেওয়া হয়েছে ‘টেন অকশন’।

এই নিয়ে নিলাম হাউসের শীর্ষ কর্তা আদ্রিয়ান মার্কাদো বলেন, “দিয়েগো মারাদোনার অসংখ্য জিনিস তোলা হচ্ছে এই নিলামে। আমাদের বিশ্বাস, সারা বিশ্বে মারাদোনার সমর্থক ছড়িয়ে রয়েছে, তাঁরা এই নিলামে ঝাঁপিয়ে পড়বেন।  কোনও ফুটবলারকে নিয়ে এই রকম নিলাম এর আগে হয়নি।”

আরও পড়ুন:Sourav Ganguly: দ্রাবিড় ছাড়াও এই প্রাক্তন ক্রিকেটার বিরাটদের কোচ হতে চেয়েছিলেন, জানালেন সৌরভ

নিলামে বাড়ি ছাড়াও মারাদোনার ব্যবহৃত কয়েকটি দামি গাড়িও তোলা হবে। এর মধ্যে অন্যতম বিএমডব্লিউ ৭৫০। এছাড়াও কিংবদন্তির টুপি, জুতো, বন্ধু ফিদেল কাস্ত্রোর সঙ্গে ছবি, টি-শার্ট, সই করা গিটার ও এক বাক্স সিগারও পাওয়া যাবে নিলামে। সব মিলিয়ে মারাদোনার ব্যবহার করা প্রায় ৮৭টি জিনিস নিয়ে হাজির হচ্ছেন নিলাম আয়োজকরা।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...