Saturday, June 20, 2026

Mamata On Vote: শান্তিপূর্ণ ভোট হচ্ছে, বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন: মমতা

Date:

Share post:

শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের মেজাজে ভোট হচ্ছে-
মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে গিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। শুধু তাই নয়, সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করার জন্য কলকাতা পুলিশের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। রবিবার, কলকাতা পুরসভার ভোটে (Kolkata Municipal Election) বিভিন্ন জায়গায় গোলমাল পাকানোর চেষ্টা করে বিরোধীরা। বারবার অশান্তির অভিযোগ তোলে বিজেপি-বাম-কংগ্রেস (Bjp-Left-Congress)। সেই অভিযোগ উড়িয়ে দেন তৃণমূল সুপ্রিমো। স্পষ্ট বলেন, বিরোধীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

এদিন বিকেল ৪টে নাগাদ, মিত্র ইন্সটিটিউশনে ভ্রাতৃবধূ তথা ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ভোট দিতে যান মুখ্যমন্ত্রী। বলেন, উৎসবের মেজাজে সকলে শান্তিতে ভোট দিয়েছেন, তাতে তিনি খুশি তিনি। বলেন, “কলকাতা পুরসভা নির্বাচনে এখনও পর্যন্ত ৫০ শতাংশ ভোট পড়েছে। যা কার্যত রেকর্ড”।

আরও পড়ুন:জেলার বিধায়কদের এনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা বিজেপির, আটকে দিল প্রশাসন

এর পরেই বিরোধীদের অশান্তির অভিযোগকে কটাক্ষ মমতা বলেন, ভোটে প্রার্থী দিতে না পেরে বলছে ভোট হচ্ছে না। অশান্তির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পরিকল্পনা করে অভিযোগ করা হচ্ছে বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী।

 

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...