Saturday, June 20, 2026

Weather Forecast: ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত, হু হু করে তাপমাত্রা কমবে রাজ্যেও

Date:

Share post:

দেশে শীতের (Weather Forecast) তাপমাত্রার পারদ হু হু করে চড়ছে। তাপমাত্রায় রেকর্ড। দিল্লিতে শীতের দাপটে কাবু সাধারণ মানুষ। দিল্লির (Delhi) রাজধানী এলাকায় তাপমাত্রা ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। মৌসম ভবনের তরফে বলা হয়েছে, রাজস্থানের (Rajasthan) ফতেপুর ও চারু এলাকায় তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। সেখানে তাপমাত্রা মাইনাস ৩.৩ ডিগ্রি। চুরু এলাকায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে মাইনাস ১.১ ডিগ্রি সেলসিয়াসে।

আরও পড়ুন-জেলার বিধায়কদের এনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা বিজেপির, আটকে দিল প্রশাসন

আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, বরফে ঢেকেছে কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড। এই কারণে শৈত্যপ্রবাহ চলছে উত্তর ভারতে। শনিবার জম্মু ও কাশ্মীরে ছিল শীতলতম দিন। শ্রীনগরে তাপমাত্রা ছিল মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস। জম্মুতে তাপমাত্রা ছিল ২.৩ ডিগ্রি সেলসিয়াস। গুলমার্গে তাপমাত্রা ছিল মাইনাস ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। দ্রাসে পারদ নেমে গিয়েছে মাইনাস ২০.৩ ডিগ্রি সেলসিয়াসে, লেহ-তে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন-Mamata On Vote: শান্তিপূর্ণ ভোট হচ্ছে, বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন: মমতা

পশ্চিমবঙ্গেও (West Bengal) দাপট দেখাচ্ছে শীত। শনিবার পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ১০ ডিগ্রি সেলসিয়াসে। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা শহরের তাপমাত্রা সামান্য বাড়লেও রবিবার সকাল থেকে কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী এলাকায় উত্তরে বাতাসের দাপট বাড়তে থাকে। হাওয়া অপফিস জানিয়েছে, রবিবার অর্থাৎ আজ রাত থেকেই জাঁকিয়ে শীত পড়বে রজ্যে (Weather Forecast)। অনেকটাই নামবে তাপমাত্রার পারদ।

Related articles

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...