Saturday, May 23, 2026

ভোটের আগে গোয়ার ‘কল্পতরু’ মোদি, ৬০০ কোটি টাকার উপহার ঘোষণা

Date:

Share post:

নির্বাচনমুখী রাজ্যগুলিতে উপহারের ঝুলি কাঁধে সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশের পর সেই তালিকায় এবার যোগ হলো দেশের ক্ষুদ্রতম রাজ্য গোয়া। রবিবার ‘গোয়া মুক্তি দিবস'(Goa liberation day) উপলক্ষে সৈকত রাজ্যে পা রেখে ৬০০ কোটি টাকার উপহার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।

গোয়ার মুক্তি দিবস উপলক্ষে রবিবার শ্যামাপ্রসাদ মুখার্জী স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন নরেন্দ্র মোদি। গোয়ার মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তিনি অংশ নেন নৌ প্যারেড এবং ফ্লাইপাস্টে। এরপরই ৬০০ কোটি টাকার উপহার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। যেখানে সংস্কারকৃত ফোর্ট আগুয়াড়া জেল মিউজিয়াম (Fort Aguada Jail Museum), গোয়া মেডিক্যাল কলেজে (Goa Medical College) একটি সুপার স্পেশালিটি ব্লক, নিউ সাউথ গোয়া জেলা হাসপাতাল (New South Goa District Hospital), মোপা বিমানবন্দরে (Mopa Airport) বিমান চালনা দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং মারগাওয়ের ডাবোলিম-নাভেলিম’এ (Dabolim-Navelim in Margao) গ্যাস-ইনসুলেটেড সাবস্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:Mamata On Vote: শান্তিপূর্ণ ভোট হচ্ছে, বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন: মমতা

এর পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখার্জির স্টেডিয়ামে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, গোয়ার ভূমি ও সমুদ্র প্রকৃতির আশীর্বাদে ধন্য। তিনি বলেন, ‘দেশের অন্যান্য বড় অংশ যখন মুঘল শাসনে ছিল, সেই সময় গোয়া পর্তুগিজ শাসনের অধীনে এসেছিল। কিন্তু, কয়েক শতাব্দী পরও, গোয়া তার ভারতীয়ত্ব ভুলে যায়নি, ভারতও গোয়াকে ভুলে যায়নি’। এদিন তাঁর বক্তব্যে উঠে এসেছে ভ্যাটিকান সিটিতে (Vatican City) পোপ ফ্রান্সিসের (Pope Francis) সঙ্গে তাঁর সাম্প্রতিক বৈঠকের কথাও। সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পোপ ফ্রান্সিসকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। ভ্যাটিকানে পোপের সঙ্গে তাঁর প্রথম ব্যক্তিগত বৈঠকের ছবিও শেয়ার করেছিলেন মোদী।

Related articles

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...