Wednesday, April 8, 2026

Abhishek Banerjee: তৃণমূলের কেউ অশান্তিতে জড়িত থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি: কড়া বার্তা অভিষেকের

Date:

Share post:

পুরসভা ভোটের শেষদিনের প্রচারে দলীয় কর্মীদের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে ভোট করানোর বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। নির্দেশ না মানলে দল থেকে বহিষ্কার করা হবে বলেও কড়া বার্তা দেন তিনি। রবিবার, দুপুর দুটো নাগাদ মিত্র ইন্সটিটিউশন ভোট দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কলকাতা পুরভোটে অশান্তি প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলের (TMC) কেউ জড়িত প্রমাণ হলে ২৪ ঘণ্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেবে দল। এরপরই সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে অভিষেক বলেন, “ভোটে অশান্তির কোনও ফুটেজ থাকলে সামনে আনুন। যদি প্রমাণিত হয় যে তৃণমূল কোথাও যুক্ত আছে তাহলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। সাংগঠনিক এবং প্রশাসনিক উভয় স্তরে ব্যবস্থা নেওয়া হবে।

পুরভোটে কলকাতা জুড়ে বিক্ষিপ্ত অশান্তির খবর মেলে। অভিষেক বলেন, “সবাই চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হোক। যদিও কোথাও কোনও বিক্ষিপ্ত আকারে ঘটান ঘটে থাকে, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কোনও ফুটেজ থাকলে প্রকাশ্যে আনতে অনুরোধ করব।” একইসঙ্গে বিরোধীদের তীব্র কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “ওরা জানে মানুষের হৃদয়ে ওদের কোনও স্থান নেই। ভোটে হেরে যাবে বুঝতে পেরেই এই ধরনের অভিযোগ তুলছে”।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...