Monday, June 8, 2026

কলকাতা পুরভোটে অশান্তির অভিযোগে গ্রেফতার ৭২, জানালেন জয়েন্ট CP

Date:

Share post:

ভোটে অশান্তির অভিযোগে এখনও পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। লালবাজার থেকে সাংবাদিক বৈঠকে জানালেন জয়েন্ট CP শুভঙ্কর সরকার।

জয়েন্ট সিপি বলেছেন, মোটের উপর শান্তিপূর্ণভাবেই নির্বাচন হয়েছে। ভোট গ্রহণ পর্ব কোথাও বন্ধ হয়নি। কিছু জায়গায় অশান্তির খবর পাওয়া গিয়েছে। জয়েন্ট সিপি জানিয়েছেন, টাকি স্কুলের সামনে বোমাবাজির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ করছে পুলিশ। টাকি স্কুলের সামনে বোমাবাজির ঘটনায় আহত হয়েছেন ৩ জন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন-Abhishek Banerjee: তৃণমূলের কেউ অশান্তিতে জড়িত থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি: কড়া বার্তা অভিষেকের

ব্রেবোর্ন রোড থেকে মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অশান্তির অভিযোগে গোটা কলকাতায় এখনও পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...