Monday, April 6, 2026

কড়া নিরাপত্তার ঘেরাটোপে চলছে কলকাতা পুরসভার ভোট গ্রহণ

Date:

Share post:

আজ রবিবার (KMC Election 2021) কলকাতা(Kolkata Municipal vote 2021) পুরসভার ভোট। লালবাজারের (lalbazar Police force)শীর্ষ কর্তারা রীতিমতো রাস্তায় নেমেছেন (KMC Poll Security) নিরাপত্তা খতিয়ে দেখতে।
পুলিশ কমিশনার সৌমেন মিত্র নিজেই শহরের দুই প্রান্তে নজর রাখছেন।
আজ ভোটে নিরাপত্তা ব্যবস্থা একেবারে নিশ্ছিদ্র করতে তৎপর কলকাতা ও রাজ্য পুলিশ।

শনিবার বিকেল থেকেই ১৪৪ ধারা জারি হয়ে গিয়েছে বুথের ২০০ মিটার এলাকা জুড়ে। শুরু হয়ে গিয়েছে পুলিসের রুট মার্চ। হাইকোর্টের নির্দেশে মেনে সমস্ত বুথের ভিতরে ও বাইরে বসানো হয়েছে সিসিটিভি। নজরদারি চালানো হচ্ছে ড্রোনের সাহায্যেও।

একনজরে নিরাপত্তা ব্যবস্থা-

  1. কলকাতা ও রাজ্য মিলিয়ে মোতায়েন ২৩ হাজার পুলিশকর্মী
  2. ২০০ টি পুলিশ পিকেট
  3. পিকেটে আছেন অন্তত এক জন করে সার্জেন্ট
  4. ক্লাস্টার মোবাইল ভ্যান
  5. ৭৮ টি কুইক রেসপন্স টিম
  6. ৩৫ টি স্পর্শকাতর এলাকায় হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড
  7. প্রতি স্কোয়াডে ৪ জন করে পুলিশ কর্মী
  8. প্রতি থানা থেকে দু’টি করে গাড়ির টহলদারি
  9. বাইকে টহল দিচ্ছেন থানার অফিসাররা
  10. নজরদারি চলছে ড্রোনের মাধ্যমেও
  11. সমস্ত বুথে সিসিটিভি
  12. পথে আছেন ১৮ জন ডেপুটি কমিশনার
  13. পথে আছেন লালবাজারের শীর্ষকর্তারা
  14. স্পেশ্যাল সিপি, অ্যাডিশনাল সিপি, জয়েন্ট সিপিরা নিজেদের ডিভিশনে ঘুরছেন
  15. বহিরাগত রুখতে কড়া নজরদারি শহরের গেস্ট হাউস,হোটেল, নির্মীয়মাণ বাড়িতে

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...