Monday, March 23, 2026

Panama Papers Case: ইডি-র দফতরে হাজিরা দিলেন ঐশ্বর্য রাই বচ্চন

Date:

Share post:

পানামা কাণ্ডে ঐশ্বর্য রাই বচ্চনকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার বেলার দিকে দিল্লির লোকনায়ক ভবনে ইডি-র (ED) ইডি-র দফতরে হাজির হন বলিউড অভিনেতা ঐশ্বর্য রাই বচ্চন। প্রাথমিকভাবে জানা গিয়েছে,  বিদেশে সম্পদ রাখার জন্যই ঐশ্বর্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

আরও পড়ুন:Panama Papers Case:বিপাকে বচ্চন পরিবার!পানামা কেলেঙ্কারি মামলায় ঐশ্বর্যকে তলব ইডি-র

সূত্রের খবর, ঐশ্বর্য রাইকে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা আইনে ডেকে পাঠানো হয়েছে। এর আগেও দু’বার তাঁকে তলব করা হয়েছিল। তখন সময় চেয়ে নিয়েছিলেন তিনি। তবে এ বার আর জিজ্ঞাসাবাদের পালা এড়াতে পারলেন না প্রাক্তন বিশ্বসুন্দরী। জানা গেছে, বিদেশে গচ্ছিত সম্পত্তি রাখা নিয়ে ঐশ্বর্যকে প্রশ্ন করতে পারে ইডি। ২০০৫ সালে প্রতিষ্ঠিত একটি কোম্পানিকে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রসঙ্গত, পানামা পেপারস মামলায় ভারতের প্রায় ৫০০ জন ভারতীয়র নাম জড়িয়েছে। তাঁদের মধ্যে অভিনেতা, ক্রীড়াবিদ, ব্যবসায়ী সমস্ত বিশিষ্টজনের নাম রয়েছে। প্রত্যেকের বিরুদ্ধেই কর ফাঁকির অভিযোগ রয়েছে।অভিযুক্তদের তালিকায় সবার উপরে নাম রয়েছে অমিতাভ বচ্চনের।ওই তালিকায় রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চনও। বেশ কিছুদিন ধরেই ইডি এবং আয়কর বিভাগ পানামা পেপার কাণ্ডের তদন্ত করছে। দেশের পাশাপাশি বিদেশেও পাঠানো হয়েছে তদন্তকারী দল।

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...