Friday, June 26, 2026

ওমিক্রন আতঙ্কে বড় ধাক্কা শেয়ারবাজারে, ১১৮৯ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

দেশজুড়ে করোনার নয়া ভ্যারিয়েন্ট আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ক্রমাগতভাবে। এবার তার প্রভাব পড়ল শেয়ারবাজারে। সোমবার বাজার খোলার পর এক ধাক্কায় প্রায় ১১৮৯ পয়েন্ট নামল শেয়ারবাজার। একইরকমভাবে বড়সড় ধাক্কা খেয়েছে নিফটিও।

এদিন সকালে শেয়ার বাজার খুলতেই দ্রুত নামতে থাকে সূচক। সকাল ১০টা নাগাদ সেনসেক্স নেমে যায় ১০৫০ পয়েন্ট। বেলা বাড়তে ১৫১৯ পয়েন্ট নেমে যায় বাজার। নিফটি নামে ৪৬৫ পয়েন্ট। যদিও দিনের শেষে কিছুটা সামলে নেয় বাজার। ১১৮৯ পয়েন্টে থামে বাজার। ওমিক্রনের ধাক্কায় বাজার আরও নেমে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সোমবারের বাজার রিপোর্ট অনুযায়ী, এদিন বিএসই সেনসেক্স (BSE Sensex) -১৮৮৯.৭৩ পয়েন্ট বা -২.০৯ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৫,৮২২.০১। এনএসই নিফটি (NSE Nifty) -৩৭১.০০ পয়েন্ট বা -২.১৮ শতাংশ নেমে হয়েছে ১৬,৬১৪.২০।

আরও পড়ুন:আধার-ভোটার সংযুক্তিকরণ সংক্রান্ত বিল পাস লোকসভায়, তীব্র বিক্ষোভ বিরোধীদের

উল্লেখ্য, লকডাউন পর্বে ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত দিনের সাক্ষী হয় দালাল স্ট্রিট। সেনসেক্সের (Sensex) সূচক নেমে দাঁড়ায় ২৫ হাজরের কোঠায়। যদিও করোনা পরবর্তী কালে শেয়ার বাজারের সূচক ফের উপরের দিকে উঠতে থাকে। মাঝখানে সুদিনও দেখেছে বাজার। একটা সময় সেনসেক্সের সূচক ৬০ হাজারের উপরেও উঠেছিল। কিন্তু ওমিক্রনের চোখরাঙানিতে নতুন করে রক্তাক্ত দিনের আশঙ্কা দালাল স্ট্রিটে। বাজার বিশেষজ্ঞদের ধারণা, ওমিক্রনের ফলে দেশে ফের লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এই আশঙ্কায় বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চাইছেন না। সেকারণেই বাজার ধাক্কা খাচ্ছে।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...