Saturday, April 4, 2026

India-SouthAfrica: দর্শকশূন্য স্টেডিয়ামে হতে চলেছে আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট, জানাল সিএসএ

Date:

Share post:

দর্শকশূন্য স্টেডিয়ামে হতে চলেছে আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা( india-South Africa) টেস্ট সিরিজ। সোমবার এমনটাই জানাল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা( CSA)। করোনার ( Corona)নতুন রূপ ওমিক্রনের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।

করোনার এই নতুন রূপ ওমিক্রন নিয়ে গোটা বিশ্বে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। পরিস্থিতি এমনই হয়েছে যে, রবিবার দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সেই দেশের ক্রিকেট বোর্ড। এদিন একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, “প্রথম ও দ্বিতীয় ডিভিশনের চারদিনের সমস্ত ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে। আর এবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজও হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তরফে জানানো হচ্ছে, করোনার বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এবং ক্রিকেটারদের সুরক্ষার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

২৬ ডিসেম্বর প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচ খেলতে নামবে বিরাট অ্যান্ড কোং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রয়েছে ভারতের পূর্ণাঙ্গ তিনটি টেস্ট এবং তিনটি একদিনের সিরিজ। আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে ‘বক্সিং ডে’-তে শুরু সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট জোহানেসবার্গে এবং তৃতীয় টেস্ট কেপটাউনে আয়োজন করা হবে। টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত।

আরও পড়ুন:Atk Mohunbagan: জল্পনার অবসান, বাগানের নতুন কোচ হলেন জুয়ান ফেরান্ডো

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...