Thursday, June 11, 2026

Atk Mohunbagan: জয়ে ফিরল এটিকে মোহনবাগান, নর্থইস্টকে ৩-২ গোলে হারাল প্রীতমরা

Date:

Share post:

অবশেষে জয়ে ফিরল এটিকে মোহনবাগান( Atk Mohunbagan) । কোচ বদল হতেই ভাগ‍্য বদল হল বাগান ব্রিগেডের। নতুন কোচের হাত ধরে মঙ্গলবার নর্থইস্ট ইউনাইটেডকে ( NorthEast United) ৩-২ গোলে হারাল প্রীতম কোটাল( Pritam Kotal) , রয় কৃষ্ণারা( Roy Krishna)। বাগানের হয়ে জোড়া গোল হুগো বৌমোসের। একটি গোল লিস্টোন কোলাসো।

ম‍্যাচে এদিন শুরুতেই এগিয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড। গোল করে নর্থইস্টকে এগিয়ে দেন শুহের ভাডাকেপেডিকা। এরপর আক্রমণের ঝাঁঝ বাড়ায় বাগান ব্রিগেড। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধের শেষ লগ্নে গোল করে বাগান ব্রিগেডের হয়ে সমতা ফেরান লিস্টোন কোলাসো।

এরপর ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের দাপট বজায় রাখে বাগান ব্রিগেড। যার ফলে ম‍্যাচের ৫৩ মিনিটে মোহনবাগানকে ২-১ গোলে এগিয়ে দেন হুগো বৌমোস। ম‍্যাচের ৭৬ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোলটি করেন বৌমোস। ম‍্যাচের ৮৭ মিনিটে নর্থইস্টের হয়ে ২-৩ করেন মাশুর শারিফ।

আরও পড়ুন:Maradona: নিলামে বিক্রি হল না মারাদোনার জিনিস, বাড়ানো হল নিলামের দিন

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...