Tuesday, June 23, 2026

লালবাড়ির লড়াইয়ে ধুয়ে-মুছে সাফ বিজেপি, মাত্র ৩ আসনে কোনওমতে মুখরক্ষা

Date:

Share post:

বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে বিজেপির যে আস্ফালন দেখা গিয়েছিল ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর তা ক্রমশ ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছিল। পুরভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর এবার দেখা গেল কফিনের ভেতর ধীরে ধীরে সেধিয়ে যাচ্ছে বঙ্গ বিজেপি(BJP)। ১৪৪ আসনবিশিষ্ট কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত আসন মাত্র ৩। অন্যদিকে ১৩৪ টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল(TMC)। যার মধ্যে বেশিরভাগ আসনেই ইতিমধ্যে জয় হাসিল করেছে তারা। বঙ্গ বিজেপির এহেন বেহাল পরিস্থিতি প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) গেরুয়া শিবিরকে কটাক্ষ করে জানান, “বিজেপি ভোকাট্টা।”

এদিন ভোট গণনা শুরু হতেই এক ধাক্কায় সবাইকে পেছনে ফেলে দিয়ে অর্ধেকের বেশি আসনে এগিয়ে যায় তৃণমূল। বেলা যত বাড়তে থাকে ফলাফল ততই পরিষ্কার হতে থাকে। শেষ পাওয়া খবরে দেখা যায় ১৩৪ টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। যার মধ্যে বেশিরভাগ আসনেই ইতিমধ্যে জয় হাসিল হয়েছে। পাশাপাশি বিজেপি পেয়েছে মাত্র ৩টি আসন, বামফ্রন্ট ও কংগ্রেস পেয়েছে মাত্র দুটি করে আসন। ৫ নম্বর বোরোর ৫০ নম্বর ওয়ার্ডে ১০৯৩ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। ৪ নম্বর বোরোর ২৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বিজয় ওঝা। পাশাপাশি ২২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিত। ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে বিজেপি সাফল্যের মুখ মাত্র এই তিনজন।

আরও পড়ুন:সজলের জয় : সুদীপ-নয়নার বিরুদ্ধে ক্ষোভে ফুটছে উত্তর কলকাতা তৃণমূল

অন্যদিকে এবারের পুরসভা নির্বাচনে তিনটি ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থীরা। পুরসভা ৪৩ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন আয়েশা কানিজ, ১৩৫ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন রুবিনা নাজ, এবং ১৪১ নম্বর ওয়ার্ডে জিতেছেন পূর্বাশা নস্কর।

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...