Friday, April 3, 2026

Abhishek Banerjee: ঘৃণা-হিংসার রাজনীতির স্থান নেই বাংলায়: বিজেপির নাম না করে মোক্ষম খোঁচা অভিষেকের

Date:

Share post:

তাঁর বেঁধে দেওয়া টার্গেটের প্রায় কাছাকাছি পৌঁছে যাচ্ছে দল- এটা দেখার পরেই কলকাতা পুরভোটের ফল নিয়ে টুইট করলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নাম না করে টুইটে (Tweet) তীব্র আক্রমণ করলেন বিজেপিকে। লিখলেন, “ফের কলকাতার মানুষ প্রমাণ করলেন ঘৃণা ও হিংসার রাজনীতির কোনও স্থান বাংলায় নেই।
আমাদের প্রতি এই বিপুল জনসমর্থনের জন্য আমি সকলকে অভিনন্দন জানাই। আপনাদের উন্নয়নের লক্ষ্যে আমরা বিনম্র ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
ধন্যবাদ কলকাতা”

আরও পড়ুন-নেতাজি ইন্ডোরে তৃণমূল কর্মীদের ওপর হামলা কংগ্রেসের, ছেঁড়া হল দলীয় পতাকা

পুরভোটের প্রচারের সময়ও অভিষেক (Abhishek Banerjee) বারবার বলেছিলেন, “আপনারা মাথা উঁচু করে ভোট দিন। আগামী পাঁচ বছর আমরা মাথা নীচু করে আপনাদের সেবা করব।” বিপুল ভোটে জেতার পরেও একইভাবে বিনম্র হয়ে কাজ করার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একই সঙ্গে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে নম্রভাবে কাজ করার বার্তা দিলেন তিনি।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...