Tuesday, June 23, 2026

SC EastBengal: শোকজ করা হল পেরোসেভিচকে, আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে দিতে হবে জবাব: সূত্র

Date:

Share post:

সময়টা ভালো যাচ্ছে না এসসি ইস্টবেঙ্গলের( Sc EastBengal)। একেই চলতি আইএসএলে ( ISL) জয়ের দেখা নেই,  তারওপর আন্তোনিও পেরোসেভিচকে (antonio perosevic) শোকজের নোটিস। সূত্রের খবর, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি মঙ্গলবার পেরোসেভিচের বিরুদ্ধে ‘রেফারির উপর হিংসাত্মক আচরণ’ এর ধারায় অভিযুক্ত করেছে।  আর এই কারণে লাল-হলুদের বিদেশি তারকাকে শোকজের নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। নর্থইস্ট ম‍্যাচে রেফারির সঙ্গে বিতর্কে জড়ান পেরোসেভিচ।

জানা গিয়েছে, আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে শোকজের জবাব দিতে হবে পেরোসেভিচকে।  যদি শোকজের জবাবে সন্তুষ্ট না হয় ফেডারেশন, সেক্ষেত্রে ৩-৪ ম্যাচ নিষিদ্ধ থাকতে পারেন পেরোসেভিচ।

গত ১৭ ডিসেম্বর নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে রেফারির গায়ে হাত তোলার অভিযোগ ওঠে পেরোসেভিচের বিরুদ্ধে। লাল কার্ড দেখানো হয় পেরোসেভিচকে। এবার সেটির জন্য কঠিন শাস্তি পেতে পারেন ক্রোয়েশীয় এই তারকা।

আরও পড়ুন:Tim Southee: ‘আবার পুরোনো কোহলি দেখতে পাবো আমরা’, বিরাট প্রসঙ্গে বললন টিম সাউদি

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...