Saturday, June 13, 2026

KMC Opposition: নজিরবিহীন! এবার কলকাতা পুরসভায় থাকবেন না কোনও বিরোধী দলনেতা

Date:

Share post:

নজিরবিহীন ভাবে এবার কলকাতা পুরসভা থাকছেন না কোনও বিরোধী দলনেতা (Opposition Leader)। কারণ, আইন অনুযায়ী কলকাতা পুরসভার প্রধান বিরোধীদলের মর্যাদা পেতে ন্যূনতম ১০ শতাংশ আসন পেতে হয়। অর্থাৎ ১৪৪টির মধ্যে পেতে হবে ১৫টা আসন। কিন্তু মাত্র দুটি আসন রয়েছে বামেদের হাতে। কংগ্রেসেরও তাই। বিজেপি (Bjp) বিধানসভা নির্বাচনে আসন সংখ্যার নিরিখে বিরোধীদলের মর্যাদা পেলেও, কলকাতা পুরভোটে তাদের ঝুলিতে তিনটি আসন। সুতরাং নিয়ম অনুযায়ী, আগামী পাঁচবছর প্রধান বিরোধী দলনেতার আসন শূন্য থাকছে কলকাতা পুরসভায়।

২০১৫-তেই প্রথম ১৪৪টি ওয়ার্ডে ভোট হয়। সেবার তৃণমূল জেতে ১১৪টি আসন। বামেরা (Left) ১৪টিতে। বিজেপি ৭টি, কংগ্রেস (Congress) ৫টি এবং অন্যান্যরা ৩টি আসনে। প্রধান বিরোধী দলের মর্যাদা পায় বামেরা। ২০২১-এর বিধানসভা নির্বাচনে খালি হাতেই থাকতে হয়েছে বামেদের। কলকাতা পুরভোটে ঝুলিতে এসেছে মাত্র দুটি আসন। কিন্তু এবার দুই অঙ্কও পেরোয়নি কোনও বিরোধীদল। ফলে এবার কোনও বিরোধী দলনেতা পাচ্ছে না কলকাতা পুরসভা।

আরও পড়ুন- গায়ের জোরে আইন পাস: রুলবুক তুলে ধরায় ‘শৃঙ্খলাভঙ্গ’! রাজ্যসভায় সাসপেন্ড ডেরেক

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...