Monday, April 6, 2026

Tim Southee: ‘আবার পুরোনো কোহলি দেখতে পাবো আমরা’, বিরাট প্রসঙ্গে বললন টিম সাউদি

Date:

Share post:

টি-২০( T-20l ফর্মাটের অধিনায়কত্ব ছেড়েছেন, সরিয়ে দেওয়া হয়েছে একদিনের (ODI) অধিনায়কত্ব থেকে, এই মুহূর্তে শুধু টেস্ট (Test)  ফর্মাটের নেতৃত্বের ভার রয়েছে বিরাট কোহলির ( Virat Kohli) কাঁধে। কয়েকদিন ধরেই বেশ সংবাদ শিরোনামে বিরাট কোহলি। আর এবার লাল বলের অধিনায়ককে নিয়ে মুখ খুললেন নিউজিল্যান্ড (New Zealand) ক্রিকেটার টিম সাউদি (Tim Southee)। একটি অনুষ্ঠানে সাউদি বলেন, একজন ফ্যানের দৃষ্টিভঙ্গিতে বলতে পারি যে, এবার আমি দেখতে চাই যে বিরাট কোহলি কীভাবে ওর সব এনার্জি ব্যাটিং আর ফিল্ডিংয়ে দেয়।

এদিন এক অনুষ্ঠানে সাউদি বলেন,” আমি জানি না ভারতের বা আইপিএল দলের অধিনায়ক হওয়াটা কতটা চাপের। কিন্তু কোহলি দীর্ঘদিন ধরে সেটা করে এসেছে। একজন ফ্যানের দৃষ্টিভঙ্গিতে বলতে পারি যে, এবার আমি দেখতে চাই যে কোহলি কীভাবে ওর সব এনার্জি ব্যাটিং আর ফিল্ডিংয়ে দেয়। আমি জানি কোহলি যে মানের ক্রিকেটার ওর কাঁধের ওপর আজীবন একটা দায়িত্ব থাকবে, যতদিন ও খেলা চালিয়ে যাবে।”

সম্প্রতি ব‍্যাটে রান পাচ্ছেন না বিরাট। ক্রিকেট বিশ্বে প্রশ্ন উঠছে কোহলির ব‍্যাটিং নিয়ে। সেই নিয়ে সাউদি বলেন,” আমার মনে হয়, বিরাটকে আমরা প্রচুর রান করতে দেখেছি। একটা প্রত‍্যাশা বিরাটের থেকে তৈরি হয়ে গিয়েছে। সেটা যখন দেখতে পাই না, তখনই কথা হয়। বিরাটের বিরুদ্ধে বল করার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে, আমি এখন ভাগ্যবান। আমাদের দলে কাইল জেমিসন আছে এখন। ওই বিরাটের খেয়াল রাখে। আমাকে খুব একটা বেশি বল করতে হয় না।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...