Wednesday, April 8, 2026

Amitabh Bacchan: নাগিন সস-এ মজেছেন বিগ বি, কী এই সস!

Date:

Share post:

সামনে নামানো রয়েছে সারি সারি খাবারের প্লেট। টিভিতে ফুটবল ম্যাচ দেখতে ব্যস্ত বিগ বি। সেই ছবিই নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। সেই ছবিতে দেখা যাচ্ছে সদাব্যস্ত বিগ বি তাঁর ব্যস্ত কাজের শিডিউলের মাঝেই নিজের জন্য় কিছুটা সময় বের করেছেন। সেই সময়েই ফুটবল ম্যাচ দেখছেন তিনি। তার সঙ্গে চলছে ফাস্টফুডও। সেখানে রয়েছে পাস্তা, গার্লিক ব্রেড, ফ্রেঞ্চ ফ্রাইস সঙ্গে এক বিশেষ ধরনের সস, নাগিন সস (nagin sauce)।

ছবির ক্যাপশনে বিগ বি লিখেছেন, ‘অনেক দিন পর কাজের থেকে ব্রেক নিয়েছি। প্রিমিয়ার লিগ ফুটবল, পাস্তা, ফ্রেঞ্চ ফ্রাই, গার্লিক ব্রেড… এবং নাগিন সস…!! আহা… ছটফট করছিলাম এটার জন্য’। তিনি আরও লেখেন, ‘দেখার মতো’।

 

 

View this post on Instagram

 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

অমিতাভের সেই সসেই মজেছে নেটদুনিয়া। কী এই নাগিন সস, তা নিয়ে আগ্রহের শেষ নেই নেটিজেনদের। অনেকেই জানতে চেয়ে কমেন্ট করেছেন বিগ বি-র পোস্টে। তবে বেশ কয়েকজন অনুরাগীর প্রশ্নে জাবাবও দিয়েছেন তিনি। এক নেটিজেন লিখেছেন, তিনি সসটা অবশ্যই চেখে দেখতে চান। তার পালটা জবাবে অমিতাভ বচ্চন লেখেন, ‘খেতে দুর্দান্ত, বিভিন্ন রকমের জিনিস দিয়ে তৈরি’। খেতে কেমন, অপর আর এক ব্যক্তির প্রশ্নের জবাবে তিনি লেখেন, ‘সুপার সস’।

কিন্তু কী এই নাগিন সস? প্রধানত ঝাল লঙ্কা দিয়েই তৈরি করা হয় নাগিন সস। বিগ বি-র সামনে যে সস রাখা রয়েছে তা তৈরি হয়েছে কেরালার কান্থারি লঙ্কা থেকে। কান্থারি লঙ্কার পাশাপাশি এই সসে আছে পেঁয়াজ, ভেজিটেবল ওয়েল, গার্লিক, ভিনিগার, আদা, নুন ও চিনি। ২৩০ গ্রাম এই সসের বোতলের দাম মাত্র ২৫০ টাকা।

আরও পড়ুন- KMC Mayor: কলকাতা পুরসভায় মেয়র ফের ফিরহাদ হাকিম, একাধিক ডেপুটি মেয়র?

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...