Tuesday, June 23, 2026

Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) অবশেষে জয়ে ফিরল এটিকে মোহনবাগান। কোচ বদল হতেই ভাগ‍্য বদল হল বাগান ব্রিগেডের। নতুন কোচের হাত ধরে মঙ্গলবার নর্থইস্ট ইউনাইটেডকে ৩-২ গোলে হারাল প্রীতম কোটাল , রয় কৃষ্ণারা। বাগানের হয়ে জোড়া গোল হুগো বৌমোসের। একটি গোল লিস্টোন কোলাসো।

২) ঘোষিত হল আএসএলের দ্বিতীয় পর্বের সূচি। ২৯ জানুয়ারি আইএসএলের দ্বিতীয় ডার্বি। ফতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হবে কলকাতার দুই দল। ১০ জানুয়ারি থেকে শুরু আইএসএলের দ্বিতীয় পর্ব। চলবে ৫ মার্চ অবধি। দ্বিতীয় পর্বের সব খেলাই হবে গোয়াতে।

৩) বিক্রি হল না মারাদোনার ব‍্যবহার করা জিনিস। ফুটবল রাজপুত্রর ব‍্যবহার করা ৯০ টি জিনিস তোলা হয় নিলামে। কিন্তু একাধিক দামি জিনিস বিক্রি না হওয়ায়, নিলামের দিন বাড়াতে ব‍াধ‍্য হল সংস্থা।

৪) ২৬ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট  সিরিজ। তার আগে বড় ধাক্কা প্রোটিয়া শিবিরে। চোটের কারণে তিন ম‍্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন আনরিখ নর্টজে । মঙ্গলবার এমনটাই জানান হল ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তরফ থেকে।

৫) একেই চলতি আইএসএলে জয়ের দেখা নেই,  তারওপর আন্তোনিও পেরোসেভিচকে শোকজের নোটিস। সূত্রের খবর, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি মঙ্গলবার পেরোসেভিচের বিরুদ্ধে ‘রেফারির উপর হিংসাত্মক আচরণ’ এর ধারায় অভিযুক্ত করেছে।  আর এই কারণে লাল-হলুদের বিদেশি তারকাকে শোকজের নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...