Saturday, February 21, 2026

হলদিয়া তেল শোধনাগারে অগ্নিকাণ্ড : উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, আইওসির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মন্ত্রীর

Date:

Share post:

হলদিয়া তেল শোধনাগারে (IOC’s Haldia refinery fire) অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করল আইওসি। বুধবার সচল রয়েছে হলদিয়া আইওসিএল-এর শাটডাউনের কাজ। সকাল থেকে শাটডাউনে কর্মরত শ্রমিকদেরকে কারখানায় প্রবেশ করতে দেখা গিয়েছে। তবে গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্কে রয়েছেন কর্মীরা।

মঙ্গলবার ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের (IOC’s Haldia refinery fire) ঘটনা ঘটে যায় হলদিয়া তেল শোধনাগারে। তাতে ঝলসে মৃত্যু হয়েছে ৩ জনের। আহত ৪৪ জন। বুধবার দুপুরে মন্ত্রী সৌমেন মহাপাত্র (Minister Soumen Mahapatra) দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন এবং শ্রমিক স্বার্থে IOCL কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের সেফটি সিকিউরিটি নিয়ে আলোচনা করেন।

দুর্ঘটনায় আইওসির গাফিলতি ছিল। এমনটাই দাবি করেছেন সৌমেন মহাপাত্র। আইওসি কর্তৃপক্ষ ও ঠিকাদার সংস্থার কাছে আর্থিক সাহায্য দাবি রাজ্যের মন্ত্রীর। আইওসি আর্থিক সাহায্য দিতে রাজি হয়েছে, বলেও জানিয়ছেন সৌমেন। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি দিল্লি (Delhi) থেকে আইওসি প্লান্টে পৌঁছেছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে ফরেন্সিক দল।

আরও পড়ুন-‘নম্বর দেওয়া, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ত্রুটি থেকে গিয়েছে’, হাইকোর্টে ভুল স্বীকার প্রাথমিক শিক্ষা পর্ষদের

মঙ্গলবার দুপুর ২ টো ৫০ নাগাদ আইওসি রিফাইনারির ডিএইচডিএস ব্লকের মোটর স্পিরিড কোয়ালিটি আপগ্রেডেশন ইউনিট অর্থাৎ পেট্রল তৈরির ইউনিটের একটি কলামে ওয়েল্ডিং করার সময় ভয়াবহ আগুন লাগে। ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে খবর। সেখানে পেট্রোলিয়ামের মতো দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

হলদিয়ায় ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের রিফাইনারি প্লান্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডের প্লান্টের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের শ্রমিক সংগঠন। তাদের দাবি, ক্ষতিগ্রস্ত সব পরিবারের দায়িত্ব নিতে হবে কর্তৃপক্ষকে। আইওসি কর্তৃপক্ষের পাশাপাশি ঘটনার তদন্ত করছে পুলিশও।

 

spot_img

Related articles

আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি: কেন বললেন অভিষেক

“আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার (Age Limit) কথা বলেছি...।“ ফের জল্পনা উস্কে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

AI-এর ধাক্কায় কি ৯ কোটি ছাঁটাই, নাকি ১৭ কোটি নিয়োগ? আশঙ্কার মধ্যেই আশার আলো দেখালেন নীলেকণি 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর দাপটে বিশ্বজুড়ে কর্মহীন হওয়ার যে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, তাকে ঘিরে আইটি মহলে বিতর্ক...

১৫০ জেলা বিচারক, সাত প্রাক্তন বিচারপতি: SIR-এ সোমবার থেকেই সহযোগিতা বিচার বিভাগের

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারবিভাগীয় আধিকারিকরা। কলকাতা...

মাতৃভাষা দিবসে বাংলাকে ‘কাজের ভাষা’ করার ডাক বাংলা পক্ষর 

একুশে ফেব্রুয়ারি মানেই কেবল আবেগ বা শ্রদ্ধার্ঘ্য নয়, বরং ঘরের মাটিতে নিজের ভাষার অধিকার বুঝে নেওয়ার লড়াই। আন্তর্জাতিক...