Saturday, April 4, 2026

Arjun Singh: হলফনামায় সত্য গোপনে বিপাকে অর্জুন! হাজিরা না দিলে জারি হতে পারে পরোয়ানা

Date:

Share post:

বেজায় বিপাকে বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। হলফনামায় ‘মিথ্যে’ বলায় এবার চাপে তিনি। লোকসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে হলফনামায় বিবাহ সম্পর্কিত তথ্য থেকে শুরু করে সম্পত্তির হিসেব- সবেতেই ভুল তথ্য দিয়েছেন বিজেপি (Bjp) নেতা অর্জুন। সত্য গোপন করেছেন এই অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। সেই মামলায় হাজিরা দেওয়ার জন্য অর্জুন সিংকে সমন পাঠালো বারাকপুর আদালত। আগামী বছর ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ সকাল সাড়ে দশটায় তাঁকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে। কারণ যে ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে, সেটি শাস্তিযোগ্য অপরাধ।

বারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচনী হলফনামায় অর্জুন সিং জানিয়েছিলেন, তাঁর এক স্ত্রী ঊষাদেবী সিং (Ushadevi Singh) রয়েছে। কিন্তু তথ্য বলছে, অর্জুন সিংয়ের আরও এক পরিবার রয়েছে। সেখানে রয়েছেন অর্জুনের দ্বিতীয় পক্ষের স্ত্রী শ্রাবন্তী সিং (Shrabonti Singh) এবং পুত্র অভিরূপ সিং (Abhiroop Singh)। কিন্তু একথা হলফনামায় বিজেপি নেতা জানাননি। অথচ শ্রাবন্তী সিংয়ের পাসপোর্ট পরিষ্কার জানান দিচ্ছে, তাঁর স্বামীর নাম অর্জুন সিং এবং অভিরূপ সিংয়ের বার্থ সার্টিফিকেটে বাবার নাম অর্জুন সিং।

শুধু তাই নয়, ঘোষিত সম্পত্তির পরিমাণ তিনি হলফনামায় জানিয়েছেন তাতে তিনি একটি কোম্পানির শেয়ারের কথা উল্লেখ করেননি। অথচ ব্যাঙ্গালোর ফোট ফার্ম নামে এক কোম্পানির ২ লক্ষ শেয়ার রয়েছে তাঁর নামে। হলফনামায় সত্য গোপন করা ও ভুল তথ্য দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 125A ধারায় এটি শাস্তিযোগ্য অপরাধ। এই অভিযোগ প্রমাণ হলে বিপাকে পড়তে হবে অর্জুনকে কারণ শাস্তিযোগ্য ধারায় তার অভিযোগ দায়ের হয়েছে।

আরও পড়ুন- KMC Mayor: কলকাতা পুরসভায় মেয়র ফের ফিরহাদ হাকিম, একাধিক ডেপুটি মেয়র?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...