Sunday, April 12, 2026

জানুয়ারিতে স্কুল নয় প্রথম থেকে অষ্টম শ্রেণির জন্য, সাফ জানাল শিক্ষা দফতর

Date:

Share post:

প্রথম থেকে অষ্টম শ্রেণির জন্য জানুয়ারিতে (January) স্কুল নয়। সাফ জানিয়ে দিল শিক্ষা দফতর (Education Department)। বিশ্বজুড়ে করোনার নতুন প্রজাতি ওমিক্রনের (Omicron) বাড়বাড়ন্তে স্কুল খোলা নিয়ে ধীরে চলো নীতিতে এগোতে চাইছে রাজ্য সরকার (West Bengal Government)।

আরও পড়ুন-তৃণমূলের পথে পুরভোটে জয়ী তিন নির্দল কন্যা

সোমবার পুস্তক সপ্তাহ পালন নিয়ে বিকাশ ভবনের (Bikash Bhawan) অর্ডারে। (Education Department) বলা হল, জানুয়ারিতে (January) যেহেতু অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল বন্ধই থাকছে, তাই ৭ জানুয়ারির মধ্যে ওই সব ক্লাসের পড়ুয়াদের অভিভাবকদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিতে হবে। এর জন্য স্থানীয় প্রশাসন এবং শিক্ষক সংগঠনগুলির সাহায্য নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষাদফতরের (Education Department) আধিকারিকরা জানিয়েছেন, বিশ্বজুড়ে ওমিক্রনের (Omicron) বাড়বাড়ন্তে স্কুল খোলা নিয়ে ধীরে চলো নীতিতে এগতে চাইছে রাজ্য সরকার। তার উপর উঁচু ক্লাসেই পড়ুয়ারাই ক্লাসে উপস্থিত থাকছে না। তাই এখন নিচু ক্লাসের জন্য স্কুল খুললে আদৌ কতজন আসবে, তাও ভাবতে হচ্ছে দফতরকে। স্কুল খোলার জন্য বিভিন্ন স্তরের প্রস্তুতি নিয়েও তাই পিছু হটতে হয়েছে। যদিও শিক্ষক সংগঠনগুলি এখনও দ্রুত প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের স্কুল খোলার দাবিতে অনড়।

আরও পড়ুন-KMC Election Results 2021: জয়ী হয়েই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন `নির্দল` পূর্বাশা

অন্যদিকে, বিভিন্ন জেলায় প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। যদিও জেলা প্রশাসনের দাবি, ভর্তি, বই বিলি সংক্রান্ত কাজের জন্যই এই নির্দেশ।

Related articles

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...