Wednesday, March 25, 2026

Omicron: চোখরাঙাচ্ছে ওমিক্রন, জরুরি বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর

Date:

Share post:

বছরের শেষে নয়া উদ্বেগ। প্রতিনিয়তই বেড়ে চলেছে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবারই ওমিক্রন (Omicron)নিয়ে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে।এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে যাওয়ার আগেই স্বাস্থ্যকর্তা ও বিশেষজ্ঞদের নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। জানা গেছে আগামিকালের এই বৈঠকে হাজির থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও।

আরও পড়ুন:Paliament: বিরোধীদের বিক্ষোভের জের! একদিন আগেই শেষ সংসদের শীতকালীন অধিবেশন

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের(Union Health Ministry) শেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে এ পর্যন্ত ২১৩ জনের শরীরে ওমিক্রন চিহ্নিত হয়েছে। দেশের মোট ওমিক্রন আক্রান্তের সিংহভাগই রয়েছে দিল্লিতে। বর্তমানে দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫৭। করোনাভাইরাসের গতিপথ বিশ্লেষণ করে বিষেশজ্ঞরা ইতিমধ্যেই দাবি করেছেন, ফেব্রুয়ারিতেই পিকে উঠবে ওমিক্রন। দেশের বাড়বাড়ন্ত ওমিক্রনের সংক্রমণের রাশ টানতেই জরুরি বৈঠকে বসবেন মোদি।

সূত্রের খবর, আগামিকালের পর্যালোচনা বৈঠকে দেশে করোনা ও ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি, স্বাস্থ্য পরিকাঠামো, পর্যাপ্ত ওষুধ, অক্সিজেন ও ভেন্টিলেটর মজুত রয়েছে কিনা, তার বিস্তারিত খতিয়ান নিতে পারেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সংক্রমণ রোধে আগামিদিনে কী কী সতর্কতা অবলম্বন করা হতে পারে, সে বিষয়েও আলোচনা করা হবে। এই বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী, সচিব সহ বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তারা উপস্থিত থাকতে পারেন।

Related articles

তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের...

ভোটের ডিউটির জন্য ২৪ জনকে চিঠি, নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ SSC 

নির্বাচন কমিশনের চিঠিতে রাজ্যে এসএসসি নিয়োগ আটকে যাওয়ার আশঙ্কা! আগামী মাসে বাংলায় দু-দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly...

ভারতীয় দলের সাজঘরে বর্ণবিদ্বেষ! শিবরামকৃষ্ণনের বিস্ফোরক অভিযোগ

খেলার মাঠে বর্ণবিদ্বেষের ঘটনা নতুন কোনও বিষয় নয়, এবার ভারতীয় দলের (Indian Team) সতীর্থদের বিরুদ্ধে বর্ণবৈষম্যের বিস্ফোরক অভিযোগ...

একছুটে তৃণমূল সেনাপতির সভায় কেশিয়াড়ি কেন্দ্রের দলীয় প্রার্থী

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে রাজ্যজুড়ে প্রচারে নয়া নয়া কৌশল নজর কাড়ছে। এই তালিকায় নাম জুড়ল কেশিয়াড়ি...