Saturday, April 4, 2026

রাজমিস্ত্রিদের সঙ্গে পালানো দুই জা এবার পুলিশের জালে

Date:

Share post:

রাজমিস্ত্রিদের সঙ্গে পালানো (Missing Case) দুই জা এবার পুলিশের (Police) জালে। মুম্বই (Mumbai) থেকে সকলে একসঙ্গে ফিরছিলেন। বুধবার ভোরে আসানসোল স্টেশন (Asansol Station) থেকে সন্তান-সহ নিখোঁজ দুই গৃহবধূ এবং তাঁদের দুই প্রেমিককে আটক করেছে পুলিশ।

প্রেমের টানে হাওড়ার (Howrah) নিশ্চিন্দার আনন্দনগরের দুই গৃহবধূ পালিয়ে (Missing Case) গিয়েছিলেন মুম্বই। বাড়িতে কাজ করতে আসা রাজমিস্ত্রির হাত ধরে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন দুই জা। সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাঁদের এক সন্তানকেও। তবে শেষরক্ষা হল না। কারণ, মুম্বই থেকে এ রাজ্যে ফেরার পথে আসানসোল স্টেশন থেকে আটক করা হয় তাঁদের।

আরও পড়ুন-হলদিয়া তেল শোধনাগারে অগ্নিকাণ্ড : উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, আইওসির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মন্ত্রীর

৬ মাস আগে বালি আনন্দনগর সাঁপুইপাড়া এলাকায় একতলা বাড়ির সংস্কারে কাজ করতে এসেছিল দুই রাজমিস্ত্রি। প্রথম দেখাতেই তাঁদের ভালো লেগে যায় কর্মকার বাড়ির দুই গৃহবধূর। তারপর হয় মোবাইল নম্বর বিনিময় হয়। কথা বলতে বলতে তৈরি হয় আলাপ-পরিচয়। আর তারপরই প্রেমের টানে মুম্বই পাড়ি দুই জা-এর।

নিখোঁজ দু’জনের মোবাইল ট্র্যাক করে পুলিশ জানতে পেরেছে প্রথমে মুর্শিদাবাদ ও সেখান থেকে তাঁরা মুম্বই চলে গিয়েছেন। পুলিশ জানায়, মুম্বই গিয়ে হাতে পর্যাপ্ত টাকা না থাকায় অর্থকষ্টের মধ্যে পড়েন তাঁরা। পুলিশের কাছে খবর ছিল মুম্বই থেকে এ রাজ্যে ফিরছেন তাঁরা। সেই মতো পুলিশ অপেক্ষা করছিল আসানসোল স্টেশনে। বুধবার ভোরে দুই বধূ এবং তাঁদের প্রেমিকরা নামতেই তাঁদের আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাঁদের ফিরিয়ে এনেছেন নিশ্চিন্দা থানার পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...