Monday, April 6, 2026

DURGAPUJO: দুর্গাপুজোকে হেরিটেজ তকমা ইউনেস্কোর, স্বাগত জানিয়ে পথে নামল কলকাতা

Date:

Share post:

আনন্দ-উৎসাহে ইউনেস্কোর স্বীকৃতিকে স্বাগত জানিয়ে পথে নামল কলকাতার বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তা, শিল্পী থেকে শুরু করে আমজনতা। কলকাতার দুর্গাপুজোকে (Durga Puja of Kolkata) হেরিটেজ তকমা (Unesco Intangible Heritage list) দিয়েছে ইউনেস্কো (UNESCO)। সেই স্বীকৃতিকে উদযাপন করতে বুধবার পদযাত্রা হল কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন রঙিন পোস্টার থেকে বেলুন, হাজির ছিল সবই। পুজোর আনন্দের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাক-ঢোল বাজিয়ে বর্ণময় এই পদযাত্রা গা ভাসান সকলে।
পদযাত্রায় পা মেলান চন্দ্রিমা ভট্টাচার্য, দেবাশিষ কুমার, সৌরভ বসু, একাধিক শিল্পী, পুজো উদ্যোক্তা থেকে শুরু করে আমজনতা। ধর্মতলা্র মোড়ে ইউনেস্কোর স্বীকৃতিকে স্বাগত জানাতে অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয়।মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের স্বীকৃতি এটি। দেবাশিষ কুমার বলেন, আমাদের পাশাপাশি সারা বিশ্বের বাঙালি এর জন্য গর্বিত।শিল্পী মিয়াজ বলেন, আমরা শুধুমাত্র গর্বিত নই, রীতিমতো আপ্লুত।
গত ১৫ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে আয়োজিত হবে UNESCO’র ১৬তম অধিবেশন। সেখানেই ‘কলকাতার দুর্গাপুজো’কে বিশেষ সাংস্কৃতিক হেরিটেজের তালিকায় যুক্ত করা হয়। UNESCO’র তরফে জানানো হয় ধর্ম এবং শিল্পের মেলবন্ধনের জন্যেই দুর্গাপুজোকে এই তকমা দেওয়া হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...