Friday, June 26, 2026

নিজের পায়ে কুড়ুল মেরে নিশ্চিহ্ন হওয়ার পথে বিজেপি”, টুইটে ফের তোপ তথাগতর

Date:

Share post:

কলকাতা পুরসভা(Kolkata municipality) নির্বাচনে মাত্র তিনটি আসন পেয়ে তৃতীয় স্থানে জায়গা পেয়েছে বিজেপি(BJP)। গেরুয়া শিবিরের এমন ধরাশায়ী অবস্থার পর বিজেপিকে টুইটে তীব্র আক্রমণ শানিয়েছেন তথাগত রায়(Tathagata Roy)। সেই আক্রমণের ঝাঁঝ জারি রইল এদিনও। বৃহস্পতিবার তিনি জানালেন, নিজের পায়ে কুড়ুল মেরেছে বিজেপি। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নিশ্চিহ্ন হওয়ার দিকে।

পুরভোটের ফল প্রকাশ্যে আসার পর গত ২২ ডিসেম্বর তথাগত লিখেছিলেন, “প্রতীক্ষা শেষ। আশঙ্কা সত্য হল।” তার এই টুইট কাছে প্রকাশ্যে আসার পর সমালোচনা করেছিলেন অনেকেই। পাশাপাশি আরও এক টুইটে তিনি লেখেন, “প্রকাশ্যে বিজেপির সম্বন্ধে মন্তব্যে কেউ কেউ দুঃখ পাচ্ছেন। আমি নিজেই তো পাচ্ছি! কিন্তু উপায় নেই| যা বলার ছিল গোপনে বহুবার বলা হয়েছে। কোনও লাভ হয়নি। আমার বয়স হল বা কি হল, বেঁচে আছি নাকি মরে গেছি, তাতে কারও কিছু আসে যায় না। বাঙালি হিন্দুর যে সর্বনাশ হতে চলেছে সেটাই বিবেচ্য।” তথাগত এই টুইটে পাল্টা এক ব্যক্তি লেখেন, “এত ভেঙে পড়বেন না। নিশ্চিত জানবেন TMC এই পশ্চিমবঙ্গে একদিন শূন্য হয়ে যাবে, সিপিএম হারবে কেউ ভেবেছিলো?”

আরও পড়ুন:West Bengal Municipal Election: হাওড়া, বালি ছাড়া বাকি পুরসভায় ভোট হতে পারে ফেব্রুয়ারির মধ্যে

প্রত্যুত্তরে তথাগত এদিন লেখেন, “আমার ভেঙে পড়ার কিছু নেই, কারণ আমার পাওয়ার কিছু নেই। জানি তৃণমূল চুরমার হয়ে যাবে, কারণ একনেতা নির্ভর নীতিহীন পার্টি বেশিদিন টেকে না। শুধু চোখের সামনে বিজেপি নিজের পায়ে কুড়ুল মারল এবং ধীরে ধীরে নিশ্চিহ্ন হবার পথে এগিয়ে যাচ্ছে দেখে খারাপ লাগে, এই যা।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...