Friday, February 6, 2026

Mamata Banerjee: কাজ না করলে ব্যবস্থা নেবে দল, কোনও লবি করা যাবে না: কড়া বার্তা মমতার

Date:

Share post:

কলকাতা পুরসভার ১৪৪টির মধ্যে ১৩৪টি আসন। এই বিপুল জয়ের পরেও দলীয় কর্মীদের মানুষের পাশে থেকে কাজ করার নির্দেশ দিলেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, কাজ না করলে বা দলের ভাবমূর্তি নষ্ট হয় এরকম কাজ করলে দল ব্যবস্থা নেবে বলে কড়া বার্তা দেন মমতা। তিনি স্পষ্ট বার্তা দেন, কোনও লবি করা যাবে না। একটাই লবি হবে সেটা তৃণমূল। তার উপরে মা-মাটি-মানুষ। বৃহস্পতিবার, দুপুর দুটো নাগাদ মহারাষ্ট্র নিবাস হলে পুরভোটে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেত্রী। সেখানেই তিনি বলেন, ক্রেডিট দেখাতে গিয়ে কাউন্সিলররা (Councilor) এমন কিছু করবেন না যাতে দল বা সরকারকে ছোট করা হয়। যে টাকা তাঁরা খরচ করবেন, মনে রাখতে হবে সেটা জনগণের টাকা। এই টাকার প্রত্যেক পয়সার হিসেব রাখতে হবে- নির্দেশ মমতার।

তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee) বলেন, “আমি বকছি না। যাতে কাজ ভালো হয় সেটাই বলছি”। পাশাপাশি, তিনি নির্দেশ দেন, সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে এমন কিছু বলবেন না যাতে দলের ক্ষতি হয়। কারও কথার জবাব দিতে হলে, দলকে বলুন। দল থেকে তার প্রত্যোত্তুর দেওয়া হবে। “আমি কথা কম, কাজ বেশিতে বিশ্বাস করি। বিজেপি, সিপিএম বিবৃতি বেশি দেয়। এদের সঙ্গে আমাদের পার্থক্য আছে।”

আরও পড়ুন: KMC: ফিরহাদই মেয়র, ডিপুটি অতীন, চেয়ারপার্সন মালা: ফের মিলিয়ে দিল বিশ্ববাংলা সংবাদ

সদ্য জয়ী কাউন্সিলরদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমোর কড়া বার্তা, “কোনও লবি করা যাবে না। আমাদের একটাই লবি সেটা তৃণমূল। তার উপরে মা-মাটি-মানুষ। অহংকারের জায়গা তৃণমূলে নেই। যত জিতব, তত নম্র হতে হবে। মাটির দিকে তাকিয়ে কাজ করতে হবে।” কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে ভাল কাজের নিরিখে প্রতিযোগিতার হোক- চান তৃমূল নেত্রী।

একই সঙ্গে রাজ্য রামধনু জোটের প্রসঙ্গ টেনে মমতা বলেন, কংগ্রেস-সিপিএম-বিজেপি একসাথে চলছে। জগাই-মাধাই-গদাইয়ের জোট হয়েছে। মেঘালয়ের ঘটনাই তার প্রমাণ বলে মন্তব্য করেন তৃণমূল নেত্রী।

কলকাতা পুরভোট অত্যন্ত শান্তিপূর্ণভাবে করানোর জন্য পুলিশ-প্রশাসনকে অভিনন্দনমুখ্যমন্ত্রী। বলেন, সারা দেশে এত শান্তিপূর্ণ নির্বাচন হয়নি। কেন্দ্রীয় বাহিনী এলে ভোটেও সন্ত্রাস হয়েছে। অথচ সেই দায় চাপানোর চেষ্টা করা হয়েছে রাজ্য সরকারের উপর।

 

spot_img

Related articles

‘আরও বেশি আসন, আরও বেশি ভোট’, বিধানসভায় বিরোধীদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

জনসভার মঞ্চ থেকে এতদিন যে দাবি করে আসছিলেন, এবার বিধানসভার অন্দরে দাঁড়িয়েই বিরোধীদের চোখে চোখ রেখে সেই চ্যালেঞ্জ...

ফাইনালে দিল্লির স্বপ্নভঙ্গ, স্মৃতির ব্যাটেই WPL খেতাব জয় আরসিবির

আইপিএলের পর WPL, ফের খেতাব জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB)। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে WPL ২০২৬ চ্যাম্পিয়ন স্মৃতি মান্ধানার আরসিবির(RCB)।...

এবার ‘কৃষক বন্ধু’-র তালিকায় ক্ষেতমজুরও! সেচের জল নিখরচায় দিতে বাজেটে বড় ঘোষণা রাজ্যের

রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের পাশে দাঁড়ানোর পর এবার ভূমিহীন ক্ষেতমজুরদের জন্যও আর্থিক সুরক্ষার দরজা খুলে দিল নবান্ন।...

অন্তর্বর্তী বাজেট: ডুমুরজলায় স্পোর্টস সিটি, বারুইপুরে কালচারাল সিটি! উন্নয়নে বড়সড় ঘোষণা রাজ্যের

খেলার মাঠ থেকে অভিনয়ের মঞ্চ— রাজ্যের পরিকাঠামোয় আমূল বদল আনতে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। হাওড়ার ডুমুরজলায় প্রস্তাবিত...