Monday, April 13, 2026

Sc EastBengal: জয় অধরা, এগিয়ে থেকেও হায়দরাবাদের বিরুদ্ধে ড্র লাল-হলুদের

Date:

Share post:

আইএসএলের ( ISL) অষ্টম ম‍্যাচেও জয় পেল না এসসি ইস্টবেঙ্গল ( Sc EastBengal )। বৃহস্পতিবার হায়দরাবাদ এফসির ( Hyderabad Fc) বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করল মানোলো দিয়াজের দল। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন দার্বিসেভিচ। এই ড্র-এর ফলে লিগ তালিকায় সবার শেষেই থাকল এসসি ইস্টবেঙ্গল।

ম‍্যাচে এদিন শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম‍্যাচের ২০ মিনিটের মাথায় ফ্রিকিক থেকে গোল করেন দার্বিসেভিচ। এরপর একটি সহজ সুযোগ নষ্ট করেন চিমা। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব‍্যর্থ হন তিনি। এরপরই পাল্টা আক্রমণ চালায় হায়দরাবাদ। যার ফলে ৩৫ মিনিটে সময়তায় ফেরে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে গোলটি করেন ওগবেচের। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগে দুরন্ত শট নেন মহম্মদ রফিক। কিন্তু পোস্টে লেগে ফিরে আসে বল। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-১।

এরপর ম‍্যাচের দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। দ্বিতীয়ার্ধে বলবন্ত সিং, হাওকিপকে নামিয়ে আক্রমণের ঝাঁজ বাড়ান লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ। ৮২ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন বলবন্ত। রফিক বক্সে বল ভাসিয়ে দেন। কিন্তু তা কাজে লাগাতে ব‍্যর্থ হন বলবন্ত। যার ফলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় এসসি ইস্টবেঙ্গলকে।

আরও পড়ুন:India Team: প্রোটিয়াদের বিরুদ্ধে ভালো খেলার ক্ষমতা রয়েছে ভারতীয় দলের, বললেন পুজারা

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...