Thursday, February 26, 2026

Online Fraud: অনলাইনে মোবাইল কিনে হাতে এলো কী!

Date:

Share post:

অনলাইনে প্রচুর ছাড়ের প্রলোভন। তাই মোবাইল (Mobile) কিনেছিলেন ক্রেতা। কিন্তু হাতে প্যাকেট আসার পরে সেটা খুলে চক্ষু চড়কগাছ তাঁর। অনলাইনে ৫০% শতাংশ ছাড়ে ৩৩০০ টাকায় মোবাইল কিনে হাতে পেলেন মাটির ঢেলা। ঘটনা জলপাইগুড়ির (Jalpaiguri) ডেঙ্গুয়াঝাড়ে। সেখানকার কুকুরজান এলাকার এক চা-বাগানের শ্রমিক বিজয় দেবনাথ জানান, দিল্লির এক মোবাইল নম্বর থেকে ফোন করে তাঁকে পঞ্চাশ শতাংশ ছাড়ে মোবাইল পাওয়া যাবে বলে জানান। রাজি হয়ে অনলাইনে বুক করেন। সেই মোবাইল ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিস (Post Office) আসে। ৩৩০০ টাকা দিয়ে সেই মোবাইলের পার্সেল নেওয়ার পর প্যাকেট খুলে দেখেন মোবাইলের বদলে প্যাকেটে রয়েছে মাটির ঢেলা।

প্রতারণার শিকার হয়ে দিশাহীন ওই যুবক। অন্যদিকে ডেঙ্গুঝাড়য়া পোস্ট অফিসের এক আধিকারিক জানান, টাকা ফিরিয়ে দেওয়ার কোনও নিয়ম তাদের নেই। লিখিত অভিযোগ জমা দিলে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

spot_img

Related articles

দেড় বছর পর চালু আগরতলা-ঢাকা-কলকাতা বাস পরিষেবা

ইউনূস বিদায় নিতেই সম্পর্ক ঠিক হতে শুরু করেছে ভারত-বাংলাদেশের (Ind- Bangladesh news)। দীর্ঘ ১৮ মাস পর আগরতলা-ঢাকা-কলকাতা বাস...

আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক, নির্বাচন সংক্রান্ত আলোচনার সম্ভাবনা

শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক (cabinet meeting)। বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক...

বাংলা ছবির আকাল, বন্ধ হল বিনোদিনী থিয়েটার-প্রিয়া সিনেমা হল!

বাংলা ছবিকে প্রাইম টাইম শো দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু বাংলা ছবিই যখন নেই তখন সিনেমা হল...

পাওয়ার অফ হলেও থামবে না মেট্রোর চাকা! দক্ষিণেশ্বর-টালিগঞ্জ রুটে চালু নয়া সিস্টেম

মেট্রোরেলের (Kolkata Metro) সফর করতে করতে আচমকা বিদ্যুৎ চলে গেলে দীর্ঘক্ষণ টানেলে আটকে থাকতে হয় যাত্রীদের। অনেকে অসুস্থ...