Friday, April 3, 2026

বিজেপির সন্ত্রাস-তত্ত্ব খারিজ করে বিস্ফোরক দিলীপ : তৃণমূল ১০০-র বেশি আসন পাবে জানাই ছিল

Date:

Share post:

শুভেন্দু-সুকান্তদের সন্ত্রাসের অভিযোগকে নস্যাৎ করে দিয়ে বিজেপিকে বিপদে ফেলে দিলেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছেন, টিএমসি জানত তারা ১০০-র বেশি আসন পাবে। আর বিজেপিরও কেউ বিশাল কোনও ফলের আশা করেনি। ফলে হতাশার কিছু হয়নি। দিলীপের কথাতেই পরিস্কার, বিজেপির সন্ত্রাসের অভিযোগ আসলে আই ওয়াশ। হারের অজুহাত ছাড়া কিছু নয়। শুভেন্দু অধিকারী অবশ্য এ কথা শোনার পর থমকে গিয়েছেন। থতমত খেয়ে বলেছেন, দিলীপদা যা বলেছেন, তা বাস্তব অভিজ্ঞতা থেকে বলেছেন। এ কথা বলে শুভেন্দু আসলে কী বোঝাতে চাইলেন, তা তিনি এবং ঈশ্বর ছাড়া কেউ জানেন না বলেই মন্তব্য করছে রাজনৈতিকমহল।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন বলেন, কলকাতায় আমরা দুর্বল। বিধানসভা, লোকসভায় কোনও আসন নেই। স্বীকার করতে অসুবিধা নেই আমাদের সংগঠন নেই। বিজেপি দুর্বল। ফলে বিরাট কোনও ফলের আশা কেউই করেননি। টিএমসিও জানত তারা ১০০-র বেশি আসন পাবে।

আরও পড়ুন- পদে পদে বাধা, রাজ্যপালকে চ্যান্সেলার পদ থেকে সরানোর ভাবনায় রাজ্য

কিন্তু বাকি পুরসভাগুলিতে ফল কী হবে? এবারেও স্বভাববিরুদ্ধ ভাবে ব্যাকফুটে। বললেন, কলকাতার মতো হবে না। অর্থাৎ রাজ্যের বাকি ১১৪টি পুরসভায় ১০-০ গোল খেয়ে হয়তো হার হবে না। কিন্তু হার অনিবার্য। প্রশ্ন, এবার কী বলবেন সুকান্ত-শুভেন্দু? সুকান্ত কি বলবেন, দিলীপ ঘোষের কথা আমি জানি না। উনি বলবেন। যেমনটি তথাগত রায়ের ট্যুইটের পর বলে পাশ কাটিয়েছিলেন? ভুলে যাবেন না সুকান্ত, দিলীপ ঘোষ দলের সর্বভারতীয় সহ-সভাপতি।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...