Saturday, April 11, 2026

Winners Team : মহিলাদের নিরাপত্তায় এবার কলকাতা পুলিশের ধাঁচে বিধাননগরে উইনার্স বাহিনী

Date:

Share post:

এবার সল্টলেকের রাস্তায় নামল উইনার্স বাহিনী (Winners Team)। কলকাতা পুলিশের ধাঁচে তৈরি করা হয়েছে এই মহিলা উইনার্স বাহিনীকে। নারী সুরক্ষার কথা মাথায় রেখে বিধাননগর কমিশনারেট উইনার্স বাহিনী নামিয়েছে। উৎসবের মধ্যে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই এই পদক্ষেপ বিধাননগর কমিশনারেটের (Bidhannagar Commissionarate) ।

আরও পড়ুন: KMC: কলকাতা পুরসভার কাউন্সিলরদের প্রথম দফার শপথ, মেয়র পদে মনোনয়ন জমা ফিরহাদের

বিধাননগর সিটি পুলিশ সূত্রে খবর, মূলত ২৫ এবং ৩১ ডিসেম্বরকে মাথায় রেখেই এই উইনার্স বাহিনী (Winners Team) তৈরি হয়েছে। আজ এই বিশেষ বাহিনীর উদ্বোধন করেন বিধাননগর সিটি পুলিশের নগরপাল সুপ্রতিম সরকার। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি কমিশনারেট ও জেলা পুলিশে মহিলাদের উইনার্স বাহিনী তৈরি করার কথা জানান। তারপরেই এই উদ্যোগ নিল বিধাননগর কমিশনারেট।

এই বাহিনীর কাজ কী?

* সল্টলেকের একাধিক আইটি সেক্টরের রাস্তায় টহল দেবে এই উইনার্স বাহিনী

* সল্টলেকের একাধিক পার্কের বাইরে ও মহিলা কলেজের বাইরে মহিলাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে এই বাহিনী

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...