Sunday, June 7, 2026

Firhad Hakim: শপথ নিয়ে পেশ করবেন ‘ভিশন কলকাতা’: জানালেন ফিরহাদ

Date:

Share post:

মেয়র হিসেবে শপথ নিয়েই ভিশন কলকাতা পেশ করবেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার, কাউন্সিলর হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি। ২৮ ডিসেম্বর, মেয়র হিসেবে শপথ নেবেন ফিরহাদ। তারপরেই কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) কোন পথে চলবে তার ভিশন কলকাতা প্রকাশ করবেন বলে জানান ফিরহাদ হাকিম।

ফিরহাদ হাকিম বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) যে নির্দেশ দিয়েছেন তা মেনেই আমরা কলকাতার উন্নয়ন করব”। তিনি জানান, পুরসভার নির্বাচনে দলের তরফে ইস্তেহারে দশ দিগন্তের কথা দলের তরফে প্রকাশ করা হয়েছে, তাকে অগ্রাধিকার দিয়েই কাজ করবেন তাঁরা। নেত্রীর নির্দেশ মতো ছমাস অন্তর রিপোর্ট কার্ড পেশ করব।

এবারে অনেকেই প্রথমবার কাউন্সিলর হয়েছেন। তাঁদের পুর পরিষেবা কর্পোরেশনের কাজ ও একজন কাউন্সিলরের ভূমিকা কী হওয়া উচিৎ তা নিয়ে ক্লাস নেবেন দেবাশিস কুমার, অতীন ঘোষদের মতো সিনিয়ররা জানালেন ফিরহাদ হাকিম। তাঁর কথায়, কাউন্সিলর মানে “যখন ডাকি তখন পাই”। ওয়ার্ডের মানুষের বিপদে আপদে পাশে থাকা। তাদের সঠিক ভাবে পুর পরিষেবা পৌঁছে দেওয়া এগুলিই একজন কাউন্সিলরের কাজ। এদিন ববি হাকিম বললেন, আগামী নির্বাচনেও সব ভোট ও বোর্ড তৃণমূলের দখলে আসবে।

আরও পড়ুন- Winners Team : মহিলাদের নিরাপত্তায় এবার কলকাতা পুলিশের ধাঁচে বিধাননগরে উইনার্স বাহিনী

 

Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...