Friday, April 3, 2026

বড়দিনেও অশান্তি! শহরের নাইটক্লাবে মত্ত যুবক-যুবতীদের তাণ্ডব, গ্রেফতার ৫

Date:

Share post:

বড়দিনেও অশান্ত শেক্সপিয়ার সরণি। থানার ঢিল ছোঁড়া দূরত্বে একটি পানশালায় মদ্যপ অবস্থায় তাণ্ডব চালাল একদল যুবক-যুবতী। পুলিশকে মারধোরের অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। এই ঘটনায় আপাতত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঠিক কী হয়েছিল? শুক্রবার রাত ২টা নাগাদ শেক্সপিয়ার সরণির একটি পানশালায় তান্ডব চালায় মদ্যপ ছয়জন মদ্যপ যুবক যুবতী। ক্লাব থেকে বের করে দেওয়ার পর তারা রাস্তায় বেরিয়েও অসভ্যতা করতে থাকে বলে অভিযোগ। এরপর ঘটনাস্থলে আসেন শেক্সপিয়ার সরণি থানার পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে অভিযুক্তদের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। তাদের বিরুদ্ধে ১৪১, ৩৫৩, ১১৪ সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের পরিবারের সদস্যরা এই বিষয়ে কোনও বক্তব্য রাখতে চাননি।

আরও পড়ুন- BJP Committee: কমিটিতে রদবদলে অসন্তোষ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ছেন একের পর এক বিজেপি বিধায়ক

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...