Saturday, June 20, 2026

চুয়াড় বিদ্রোহ নামাঙ্কিত মূর্তির সামনে সান্তার কাছে আবেদন, কর্ণগড়ের হেরিটেজ মর্যাদা

Date:

Share post:

বড়দিনে শিশুরা মোজা টাঙিয়ে সান্তাক্লজকে(Santa Claus) নিজেদেরর পছন্দের জিনিস চায়। মোজার ভেতর লেখা থাকে, কার কী পাওয়ার ইচ্ছে।

বড়দিনের আলো ফুটতে না ফুটতেই দেখা গিয়েছে এরকমই আবেদন। তবে একটু অন্যরকম ভাবে। মজার ছলেই লাল মোজা ও পোস্টার টাঙিয়ে নিজেদের আবেদন তুলে ধরল ‘ভালোবাসি কর্ণগড়'(Bhalobashi Carnagar) ও ‘হেরিটেজ জার্নি'(Heritage journey) নামে দুই সংগঠন। মেদিনীপুর শহরে ব্রিটিশ বিরোধী কৃষক অসন্তোষের (যা চুয়াড় বিদ্রোহ নামে পরিচিত) দু’টি মূর্তি রয়েছে মেদিনীপুরের(Medinipur) রেল স্টেশন চত্বর ও কলেজ- কলেজিয়েট ময়দানে। এই দুই স্থানেই নিজেদের আবেদন তুলে ধরেছে দুই সংগঠন।

চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছিলেন রানি শিরোমণি। তিনি কর্ণগড়ে বসে রাজ্য পরিচালনা করতেন। তাঁর গড় ‘রানি শিরোমণি গড়’ এখন পর্যটন কেন্দ্র। এতে খুশি রানি শিরোমণি ঐক্য মঞ্চ। এই মঞ্চেরই দুই সংগঠন ‘ভালোবাসি কর্ণগড়’ ও ‘হেরিটেজ জার্নি’। তাঁদের আবেদন, এবারে রানি শিরোমণি’র(Rani Shiromoni) গড়কে খাতায় কলমে’হেরিটেজ’মর্যাদা দেওয়া হোক।

সান্তাক্লজ সেজে শিশুদেরকে পছন্দের জিনিস দেয় বাবা-মা বা পরিবারের লোকেরাই। আর এই দুই সংগঠন জানিয়েছে, তাঁদের আবেদন যিনি পূর্ণ করবেন তিনিই তাঁদের কাছে সান্তা ক্লজ। আর বলগা হরিণের টানা উপহারের স্লেজ গাড়ি, যেই দফতর এই কাজে উদ্যোগী হবে।

আরও পড়ুন:Jagdeep Dhankhar: হাওড়া-বালি পুরসভা পৃথকীকরণ সংশোধনী বিলে সই অস্বীকার রাজ্যপালের

অন্যদিকে, কুতুরিয়া জুনিয়র হাই স্কুলের উদ্যোগে তৈরি হয়েছে রানি শিরোমণি’র আর্কাইভ মূর্তি। ঐতিহাসিক তথ্যের ওপর ভিত্তি করে রানি শিরোমণি’র প্রামাণ্য কাল্পনিক এই আর্কাইভ মূর্তিকে সমর্থন জানিয়েছে ভালোবাসি কর্ণগড়, হেরিটেজ জার্নি, অখিল ভারতীয় ক্ষত্রিয় সমাজ এই তিনটি সংগঠন। আবেদন করা হচ্ছে, রানি শিরোমণি গড়ে অনুরূপ মূর্তি প্রতিস্থাপনের। চুয়াড় বিদ্রোহ ও রানি শিরোমণি’র আত্মোৎসর্গের দ্বিশত বর্ষ উদযাপন কমিটি’র আবেদন, রানি শিরোমণি ও ব্রিটিশবিরোধী কৃষক অসন্তোষকে রাজ্য এবং কেন্দ্রের পাঠক্রমে অন্তর্ভুক্ত করতে হবে বিস্তারিত ভাবে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...