Saturday, April 4, 2026

Corona: ভয় ধরাচ্ছে করোনা, আক্রান্ত একই কলেজের ৩০ জন পড়ুয়া

Date:

Share post:

ফের ভয় ধরাচ্ছে করোনা। বেড়েছে ওমিক্রনের দাপট ।পাশাপাশি প্রকোপ বাড়ছে করোনা সংক্রমণেরও। কর্নাটকে একই কলেজে একসঙ্গে ৩০ জন করোনায় আক্রান্ত। তাঁরা প্রত্যেকেই কর্নাটকের কোলারে একটি মেডিকেল কলেজের পড়ুয়া। গত চারদিনে ওই কলেজে করোনা আক্রান্ত হয়েছেন অন্তত ৩০ জন পড়ুয়া।আক্রান্তরা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও তাঁদের প্রত্যেকেই স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন:প্রাক্তনীদের মিলনে জমজমাট পানিহাটি ত্রাণনাথ বিদ্যালয়ের ১২৫  তম প্রতিষ্ঠা বার্ষিকী

ওমিক্রন আতঙ্কে আক্রান্তদের নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয়েছে।ইতিমধ্যেই বাকি পড়ুয়া, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অর্থ্যাৎ সবমিলিয়ে কর্নাটকের কোলারে শ্রীদেবরাজ ইউআরএস মেডিকেল কলেজের ১১৬০ জনের করোনা টেস্ট করা হয়েছে। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কলেজ কর্তৃপক্ষ।কিন্তু কীভাবে এই সংক্রমণ ছড়াল, তা এখনও জানা যায়নি।


Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...