Tuesday, June 9, 2026

প্রাক্তনীদের মিলনে জমজমাট পানিহাটি ত্রাণনাথ বিদ্যালয়ের ১২৫  তম প্রতিষ্ঠা বার্ষিকী

Date:

Share post:

শিক্ষার আয়নায় সমাজকে চেনা যায়। আজ থেকে ১২৫ বছর আগে এই বোধ মানুষের কাছে পৌঁছে দিতে যিনি অগ্রনী ভূমিকা নিয়েছিলেন,  তার নাম ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায়। সমাজের উন্নয়নে  সমাজের সংস্কারে তার ভূমিকা আজও মানুষের মনের মণিকোঠায় আছে।

গত ২১ ডিসেম্বর পানিহাটি ত্রাণনাথ বিদ্যালয়ের ১২৫  তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল। ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতীতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন পানিহাটির বিধায়ক ও বিধান সভার মুখ্য সচেতক  নির্মল ঘোষ ।

বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক  সঞ্জিত বসাক ও সভাপতি  শিবনাথ শুর । বিদ্যালয়ের ওয়েবসাইট উদ্বোধন ও নবনির্মিত শৌচালয় উদ্বোধন করেন  বিধায়ক নির্মল ঘোষ। তাকে পুস্প স্তবক দিয়ে অভিবাদন জানান বিদ্যালয়ের ১২৫ তম বর্ষ উদযাপন কমিটির সম্পাদক  সব্যসাচী চট্টোপাধ্যায় ।

বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সবার নজর কাড়ে। প্রাক্তনী  ছাত্র শিক্ষকদের উপস্থিতি  ছিল চোখে পড়ার মতো।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়টি কে আলো ও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়।এলাকার অগনিত মানুষ ও এসেছিলেন এই শুভ দিনে। বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন, শিক্ষা সমাজকে চেনায় । আর সেই শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে শ্রদ্ধেয় ত্রাননাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ছিল অগ্রগণ্য । আজ থেকে ১২৫ বছর আগে তিনি যা ভেবেছিলেন, তার প্রতিফলন আজও আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি। তাই শিক্ষার কোনও জুড়ি নেই । প্রত্যেক শিক্ষক এবং পড়ুয়াকে আজকের এই শুভ দিনে অভিনন্দন।

অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, প্রাক্তনীদের মিলনে আজকের এই অনুষ্ঠান যেভাবে উপস্থাপিত হল তার জন্য সকলকে ধন্যবাদ।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...