Tuesday, June 9, 2026

গোপনে তৃতীয় বিয়ে সেরে ফেললেন আমির খান? ভাইরাল ছবি নিয়ে তোলপাড় বি টাউন

Date:

Share post:

চলতি বছর বি টাউনের সবচেয়ে চমকে দেওয়া খবর ছিল আমির খান ও কিরণ রাওয়ের বিচ্ছেদ। দীর্ঘ ১৬ বছর দাম্পত‍্য সম্পর্কে থাকার পর আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। আমির-কিরণের বিচ্ছেদের পরেই অভিযোগ উঠেছিল তাঁদের মাঝে তৃতীয় ব‍্যক্তির প্রবেশের জন‍্যই আচমকা এই বিচ্ছেদ। সেই তৃতীয় ব‍্যক্তি হিসেবে নাম উঠে এসেছিল আমিরের ‘দঙ্গল’ গার্ল অভিনেত্রী ফতিমা সানা শেখের।

ফের একবার চর্চায় আমির-ফাতিমার প্রেম সম্পর্ক, কারণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমির ও ফাতিমার এমন কিছু ছবি যা দেখে সকলে ভাবছেন ‘নিকাহ’ সেরে ফেলেছেন এই দুই তারকা। সঙ্গে লেখা হয়েছে, ‘ফতিমা শেখ দঙ্গল ছবিতে আমির খানের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। গীতা ফোগাটের চরিত্রে দেখা গিয়েছিল ফতিমাকে। আর এখন তিনিই আমির খানের তৃতীয় বেগম।’ আমিরের ‘নতুন স্ত্রী’ সানাকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। সত্যি কি তাই? অনস্ক্রিন কন্যার সঙ্গে ফের বিয়ে সেরে ফেললেন আমির?

মোটেই ব্যাপারটা তা নয়। যে ছবিটি টুইটারে আমির-সানার বিয়ের প্রমাণ বলে চালানো হচ্ছে তা ভুয়ো। ছবিটি মর্ফ করা হয়েছে টেকনোলজির ব্যবহার করে। আসল ছবিটিতে আমিরের পাশে ছিলেন কিরণ, সেখানে কিরণের উপর ফাতিমার মুখ সুপার-ইমপোজ করা হয়েছে।

আরও পড়ুন- Belur Math:রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তিতে বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...