Tuesday, June 9, 2026

Howrah: ফেসবুকে আসক্তি! স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী

Date:

Share post:

রবিবার দুপুরে হাওড়ার চ্যাটার্জিহাটের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক দম্পতির মৃতদেহ। ঘরের মেঝেতে পড়েছিল স্ত্রীর দেহ। ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় স্বামীর মৃতদেহ। মৃতদের নাম গৌতম মাইতি ও মৌসুমী মাইতি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকতেন গৌতম মাইতি। রবিবার সকালে গৌতমবাবুর দুই মেয়ে আঁকার ক্লাসে গিয়েছিল। ফিরে এসে অনেক ডাকাডাকির পরেও কেউ দরজা খোলেনি। তারপর তারা পাড়া প্রতিবেশীদের ডেকে আনে। প্রতিবেশীরাও ডাকাডাকির পর কোনও সাড়া পাননি। এরপর খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে মাটিতে চাদর ঢাকা অবস্থায় পড়ে রয়েছে মৌসুমী মাইতির দেহ। আর গৌতমবাবুর দেহ ঝুলছে সিলিং থেকে।

হাওড়ায় একটি পানশালায় ম্যানেজারের কাজ করতেন গৌতম বাবু। বছর তিনেক আগে সপরিবারে চ্যাটার্জিহাট এলাকায় ফ্ল্যাট ভাড়া নেন। পুলিশ ও প্রতিবেশীদের অনুমান স্ত্রীকে হত্যা করে আত্মঘাতী হয়েছেন গৌতম বাবু। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ফেসবুকে আসক্তিকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর ঝামেলা লেগেই ছিল। পরিবারের দাবি, বেশিরভাগ সময়েই ফেসবুকে ব্যস্ত থাকতেন মৌসুমী। ঘটনার তদন্তে নেমে পুলিশ দুটি ফোনই বাজেয়াপ্ত করেছে। খতিয়ে দেখা হচ্ছে ফেসবুক সংক্রান্ত বিষয়ে খুন নাকি অন্য বিষয়!

আরও পড়ুন- Belur Math:রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তিতে বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...