Wednesday, June 24, 2026

বালি বিল নিয়ে রাজ্যপাল অসত্য, ভ্রান্তিকর কথা বলছেন: সৌগত

Date:

Share post:

বালি পুরসভার বিল নিয়ে রাজ্যপাল অসত্য কথা বলছেন ঠারে ঠারে তা বুঝিয়ে দিলেন সৌগত রায়। হাওড়া-বালি পুরসভা বিলে রাজ্যপালের সাক্ষর নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কখনও শোনা যাচ্ছে রাজ্যপাল বিলে সই করেছেন,কখনও রাজ্যপাল টুইট করে বলছেন তিনি বিলে সই করেননি।

আরও পড়ুন:বাঙালি কাঁকড়াদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান BJP পার্টি অফিস! কেন এমন বললেন Babul?

এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় বলেন, কয়েকদিন আগেই দিল্লি থেকে কলকাতায় বিমানে ফিরছিলাম। সেইসময় রাজ্যপালের সঙ্গে দেখা হয়েছিল। রাজ্যপাল বিলটি সাক্ষর করার ব্যাপারে ইতিবাচক কথাবার্তাই সেদিন বলেছিলেন। এখন তিনি বলছেন বিলটি নাকি তাঁর কাছে পাঠানোই হয়নি। শুনে বিস্মিত হওয়া ছাড়া আর আমার কিছুই মনে হচ্ছে না। রাজ্যপাল পদে থেকে পাবলিক ডোমেনে এভাবে অসত্য, ভ্রান্তিকর কথা বলা যায় কিনা প্রশ্ন উঠতে বাধ্য।

প্রসঙ্গত, রবিবার বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, তাঁর সামনে হাওড়া-বালি পুরসভা বিল নিয়ে কোনও নথি-কাগজ-চিঠি পেশ করা হয়নি। অথচ রাজ্যের পক্ষ থেকে আদালতের সামনে বলে দেওয়া হল, বিলে রাজ্যপাল সম্মতি দিয়েছেন। রাজ্যপালের এই বিতর্কিত মন্তব্যের পরই মুখ খোলেন সৌগত রায়।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...