Wednesday, June 24, 2026

Virat Kohli: টসে জিতে কেন ব‍্যাট নিলেন বিরাট? জানালেন ভারত অধিনায়ক

Date:

Share post:

ভারত-দক্ষিণ আফ্রিকা ( India-South Africa) টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। উইকেটে ঘাস, গতিও রয়েছে। তবু কেন সেঞ্চুরিয়নে টস জিতে ব্যাটিং নিলেন কোহলি, তারই ব‍্যাখ‍্যা দিলেন ভারত অধিনায়ক।

বিরাট বলেন,” শুরুতে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান তুলে রাখাটাই বিদেশের মাটিতে আমাদের আসল শক্তি। উইকেটে ঘাস রয়েছে। সেঞ্চুরিয়নের উইকেটে বলের গতি দ্বিতীয়-তৃতীয় দিন থেকে আরও বাড়বে। সেই কারণে আমরা আগে ব্যাট নিলাম।”

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে তেমন সাফল্য পায়নি টিম ইন্ডিয়া। তবে এবার সেই জ্বালা মেটাতে মরিয়া কোহলি ব্রিগেড। বিরাট বলেন,” আমাদের প্রস্তুতি খুব ভাল হয়েছে। মাঝের উইকেটে অনুশীলন করতে পেরেছি, এটা আমাদের জন্য খুব ভাল হয়েছে। বিদেশের মাটিতে আমাদের সাফল্যের যাত্রাটা এই দক্ষিণ আফ্রিকা থেকেই শুরু হয়েছিল। শেষ টেস্টে জেতার পরে আমাদের মনে হয়েছিল, আমরা বিদেশেও জিততে পারি। সেই টেস্ট থেকেই আমরা আত্মবিশ্বাস পেয়েছিলাম।”

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...