Tuesday, June 9, 2026

বিজেপির পুর বিপর্যয়ের অন্তর্তদন্তে শুভেন্দুর বিরুদ্ধে তোপ

Date:

Share post:

পুরভোটের পর্যালোচনা তথা অন্তর্তদন্ত। বিজেপির হেস্টিংস অফিসে। আর সেই বৈঠকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন প্রার্থীরা। কেউ বললেন, তাঁর দলের লোকেরা কাজ করেননি। কেউ বললেন, শুভেন্দু ঘনিষ্ঠরা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে। অভিযোগ শুনলেন, দলের ট্যুইট মাস্টার অমিত মালব্য।

পুরভোটে বিপর্যয়ের পর এমনিতেই দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কোনঠাসা। সভাপতি হওয়ার পরেও তাঁকে অনেকেই মানতে নারাজ। বৈঠকে একজনকে বলতে শোনা যায়, দিলীপদার (দিলীপ ঘোষ) আমলে এরকম হয়নি। অনেক ভাল ছিল। চেয়ারে বসে সুকান্তকে সেসব শুনতে হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অন্য লবির প্রার্থীদের হারানোর অভিযোগ তুললেন কেউ কেউ। এক মহিলা প্রার্থী প্রকাশ্যেই বলেছেন, সর্ষের মধ্যে ভূত রয়েছে। অনেকেই প্রার্থী হতে চেয়েছিলেন। যারা প্রার্থী হতে পারেননি, তারা দলের প্রার্থীদের হারাতে নামেন। উত্তর কলকাতার তিনজন প্রার্থী মালব্যকে বলেন, বলেও প্রচারে আনা যায়নি বিরোধী দলনেতাকে। অভিযোগ, তিনি দলের নেতৃত্বের কাছে আগে খবর নিয়েছেন, ওয়ার্ডে জেতার সম্ভাবনা রয়েছে কিনা। তবেই প্রচারে গিয়েছেন। শুধু তাই নয়, ভোটের আগে শুভেন্দু ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, লড়াই তো মাত্র ১০ আসনে। সেই কথাও ভোটের ফলে অনেক প্রভাব ফেলেছে। কেউ কেউ টাকার বদলে প্রার্থী করার অভিযোগ এনেছেন।

আরও পড়ুন:আচার্য-বিতর্কে ফের সরব ধনকড়, “সস্তার বিনোদনমূলক মন্তব্য”, পাল্টা কুণাল

সব মিলিয়ে পুরভোটে দলের বিপর্যয় পর্যালোচনার বৈঠকে টার্গেট হয়ে পড়েন শুভেন্দু-সুকান্ত। এমনিতেই দুই নেতাকেই নব্য বিজেপির নেতা বলা হয়। আদি বিজেপির মধ্যে তাদের বিরুদ্ধে ক্ষোভ ছিল, এখন আরও বাড়ছে। নব্যদের সঙ্গে দূরত্ব তৈরি করছেন আদিরা। ভোটের ফলেও তার ছাপ পড়েছে। ভোটের পরে ক্ষোভ প্রকাশ্যে চলে এসেছে।

Related articles

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...

২ সেনাকর্মী নিয়ে হরমুজের কাছে ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার! 

আমেরিকা-ইরান (US Iran relationship)অস্থির পরিস্থিতির মাঝে মঙ্গলবার সকালে হঠাৎ করে হরমুজ প্রণালীর (Strait of Harmuz) কাছে ভেঙে পড়ল...

বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক, ট্রাম্পের দেশে প্রবেশে নিষোধাজ্ঞা সেরা রেফারির

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ২ দিন। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা...

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...