Saturday, April 4, 2026

আলুসহ ৭ ফসলের বিমার সময় বৃদ্ধি রাজ্য সরকারের

Date:

Share post:

আলু সহ ৭ ফসলকে বাংলা শস্যবিমার(crop insurance) অন্তর্ভুক্ত করার সময় আরও ১৫ দিন বৃদ্ধি করল পশ্চিমবঙ্গ সরকার(west bengal government)। সম্প্রতি এমনটাই জানিয়েছে রাজ্য কৃষি বীমা সংস্থা। ৩১ ডিসেম্বর এই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। তবে তা বাড়িয়ে এখন ১৫ জানুয়ারি পর্যন্ত বিমা করাতে পারবেন কৃষকেরা(Farmers)।

গতবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর পরিমাণ খাদ্য শস্য। বিপুল ক্ষতির মুখে পড়েছিলেন কৃষকরা। এই পরিস্থিতিতে কৃষকদের জন্য শস্য বীমা চালু করে রাজ্য সরকার। জেলায় জেলায় শস্যবীমা করানোর জন্য অভিযান চালানো হচ্ছে সরকারের তরফে। বিভিন্ন স্থানে খোলা হয়েছে শিবির। রাজ্যে এখনও পর্যন্ত রবি এবং বোরো মরশুমে বাংলা শস্যবিমা করানোর জন্য প্রায় ২০ লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে আলু চাষির সংখ্যা প্রায় ২ লক্ষ। গতবার ৫৪ লক্ষ কৃষক শস্যবীমা করিয়েছিলেন। এবছর সেই সংখ্যাটা ছাপিয়ে যেতে পারে বলে মনে করছে সরকার।

আরও পড়ুন:ওমিক্রন আতঙ্কের মাঝেই শহরে ব্রিটেন ফেরত আরও ৪ করোনা আক্রান্ত

উল্লেখ্য, চলতি বছর চাষের শুরুতেই আলু ডালের মতো শস্য বিপুল ক্ষতির মুখে পড়ে অতিবৃষ্টির কারণে। আমন ধানের ক্ষেত্রে শস্য বীমা করার সুযোগ আগেও ছিল। অন্যান্য চাষে ক্ষতি সামলাতে এবার আলু সহ আরো বেশ কিছু শস্যবিমার আওতায় নিয়ে আসা হয়। এই তালিকায় রয়েছে আলু, গম ,ছোলা ,খেসারি, মুসুর, সর্ষে প্রভৃতি। এই শস্য বিমার মেয়াদ এবার ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো সরকারের তরফে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...