Tuesday, June 9, 2026

খুব ভালো কাজ করছেন মমতা: মেঘালয়ের মন্ত্রীর মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা

Date:

Share post:

বঙ্গে বিজেপিকে(BJP) পর্যুদস্ত করার পর গোটা দেশের সংগঠনকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে ঘাসফুল শিবির(TMC)। আর সেই লক্ষ্যে ইতিমধ্যেই মেঘালয় বিরোধী দল হিসেবে মর্যাদা পেয়েছে তারা। এরই মাঝে মেঘালয়ের(Meghalaya) মন্ত্রীর গলায় শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রী(ChiefMinister) মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ভূয়সী প্রশংসা। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই প্রশংসা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

শনিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের ইনডং চা বাগানে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মেঘালয়ের মন্ত্রী দশাখিয়াত লামারে। সেখানেই বাংলার তৃণমূল সরকারের কাজের প্রশংসা করে তিনি জানালেন, “পশ্চিমবঙ্গ সরকার ভাল কাজ করছে। রাজ্যের উন্নয়নের জন্য জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা নেওয়া উচিৎ। বিজেপি ও তৃণমূলের বিধায়কদের মানুষের এবং রাজ্যের উন্নয়নের জন্য মিলিতভাবে কাজ করতে হবে।” উল্লেখ্য, বর্তমানে মেঘালয় রাজ্যের শাসকদল বিজেপির জোটসঙ্গী ন্যাশনাল পিপলস পার্টি। আর এই দলেরই বিধায়ক দশাখিয়াত লামারে। মন্ত্রীর এই বক্তব্যের সময় তার পাশে উপস্থিত ছিলেন নাগ্রাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরা-ও।

আরও পড়ুন:আলুসহ ৭ ফসলের বিমার সময় বৃদ্ধি রাজ্য সরকারের

উল্লেখ্য, দেশজুড়ে সংগঠন বৃদ্ধির লক্ষ্যে এখনো পর্যন্ত তৃণমূলের সর্বাধিক সাফল্য উঠে এসেছে মেঘালয় থেকে। গত ২৫ নভেম্বর তৃণমূলে যোগ দিয়েছেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Mukul Sangma)-সহ ১২ জন বিধায়ক। আর এই যোগদানের পরই মেঘালয়ের বড়সড় ধাক্কা খায় কংগ্রেস। বিরোধী দল হিসেবে উঠে আসে তৃণমূল। এখন তাদের লক্ষ্য শাসক দল হিসেবে ক্ষমতা দখল করা। এমন পরিস্থিতির মাঝে রাজ্যের মন্ত্রীর মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা রাজনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ।

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...