Monday, April 6, 2026

Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফি চ‍্যাম্পিয়ন হিমাচল প্রদেশ

Date:

Share post:

বিজয় হাজারে ট্রফি ( Vijay Hazare Trophy) চ‍্যাম্পিয়ন হল হিমাচল প্রদেশ। রবিবার ফাইনালে ১১ রানে ভিজেডি প্রক্রিয়ায় জিতল তারা। ফাইনালে হিমাচল প্রদেশ প্রতিপক্ষ ছিল তামিলনাড়ু। এই জয়ের ফলে ইতিহাস তৈরি করল হিমাচল প্রদেশ।

রবিবার জয়পুরে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন হিমাচলের অধিনায়ক ঋষি ধাওয়ান।  প্রথমে ব‍্যাট করতে নেমে ৩১৪ রান করে তামিলনাড়ু। মাত্র ৪০ রানের মধ্যে তামিলনাড়ুর প্রথম চার ব্যাটারকে সাজঘরে ফেরান হিমাচলের বোলাররা। তামিলনাড়ুর হয়ে দুরন্ত ব‍্যাটিং করেন দিনেশ কার্তিক। ১১৬ রান করেন তিনি। ৮০ রান করেন ইন্দ্রজিত। ৪২ রান করেন শাহরুখ খান। হিমাচল প্রদেশের হয়ে ৪ উইকেট নেন পঙ্কজ জসওয়াল। ৩ উইকেট নেন ঋষি ধাওয়ান। ১ টি করে উইকেট নেন বিনয় গালেটিয়া, সিদ্ধার্থ শর্মা, দিগবিজয় রাঙ্গী।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালোই করে হিমাচল প্রদেশ। ১৩৬ রানে অপরাজিত শুভম আরোরা। ৭৪ রান করেন অমিত কুমার। ৪৭.৩ ওভারে হিমাচলের স্কোর যখন ২৯৯-৪, তখন মন্দ আলোর কারণে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। ভিজেডি প্রক্রিয়ায় ১১ রানে জিতে যায় হিমাচল। ম‍‍্যাচের সেরা শুভম।

আরও পড়ুন:ফিরে দেখা ২০২১: ক্রিকেট থেকে ফুটবলের স্মরণীয় মুহূর্ত, দলবদল থেকে অলিম্পিক্সে সোনা জয়

Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...