Friday, April 3, 2026

Maoist:ছত্রিশগড়-তেলেঙ্গানা সীমান্তে যৌথবাহিনীর গুলিতে নিকেশ ৬ মাওবাদী

Date:

Share post:

নভেম্বর মাসের পর ফের বর্ষশেষের আগে মাওবাদী দমনে বড়সড় সাফল্য পুলিশের। ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয় ছয় জন মাওবাদী। ওই এলাকা ঘিরে ধরে চিরুনি তল্লাশি চালাচ্ছে বিশাল পুলিশ বাহিনী।



আরও পড়ুন:Corona:ফের ভয় ধরাচ্ছে করোনা,সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হতেই নাইট কার্ফু জারি রাজধানীতে

সূত্রের খবর, সোমবার তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমান্তে কিস্তরাম থানা এলাকার জঙ্গলে মাওবাদীদের গোপন আস্তানার খোঁজ মেলে। তারপরই অভিযানে চালায় দুই রাজ্যের পুলিশ ও সিআরপিএফয়ের একটি যৌথবাহিনী। সূত্রের খবর, ওই অভিযানে অংশ নেয় মাওবাদী দমনের জন্য তেলেঙ্গানা পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গ্রে-হাউন্ড বাহিনী।  যৌথবাহিনীর দেখা পেতেই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। নিরাপত্তারক্ষীরা পালটা হামলা চালালে শুরু হয় তুমুল লড়াই। বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলার পর ছ’জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিনের অভিযানে কোনও নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...