Wednesday, June 24, 2026

BJP: গৃহযুদ্ধ-বিদ্রোহের আগুনের মাঝেই আজ বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠক

Date:

Share post:

রাজ্যজুড়ে একের পর এক নির্বাচনে ভরাডুবি। সাংগঠনিক দুর্বলতা, অন্তর্ঘাত, গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। নতুন রাজ্য ও জেলা কমিটি গঠনের পর উত্তাল গেরুয়া শিবিরের অন্তর্কলহ। একের পর এক নেতা বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বর্জন। প্রকাশ্যে দলের শীর্ষ নেতৃত্বের ওপর ক্ষোভ। মারপিট। দলবদল। এইসবের মাঝেই আজ, সোমবার ন্যাশনাল লাইব্রেরিতে সাংগঠনিক বৈঠক বসতে চলেছে রাজ্য বিজেপির (BJP)। সুকান্ত মজুমদার (Sukanta Majumder) নতুন রাজ্য সভাপতি মনোনীত হওয়ার পর এই প্রথম এতবড় বৈঠক বিজেপির। যেখানে দলের নতুন পদাধিকারী থেকে শুরু করে বিভিন্ন জেলার সভাপতি, ইনচার্জ, পর্যবেক্ষক, কনভেনর, জনপ্রতিনিধি, বিধায়ক, সাংসদেরা যোগ দেবেন এই বৈঠকে। আর এই বৈঠককে কেন্দ্র করে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি আরও উত্তাল হতে চলেছে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন:CPIM: বিকল্প মুখ নেই, শিলিগুড়ি পুরভোটে অশোককেই দায়িত্ব নেওয়ার আর্জি বুদ্ধর

বিজেপির নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে আদি-নব্য ফের প্রকাশ্যে চলে এসেছে। একাধিক গোষ্ঠীর নেতাদের মধ্যে সংঘাত চরমে। নতুন রাজ্য ও জেলা কমিটি নিয়ে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) শিবিরের সঙ্গে শুভেন্দু-সুকান্ত শিবিরের দ্বন্দ্ব তুঙ্গে। এদিন বৈঠকে সেই আঁচও পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সামনেই রাজ্যের ১১১টি পুরসভার ভোট। তার আগে বিজেপির গৃহযুদ্ধ ও বিদ্রোহের আগুন ব্যাপক আকারে ছড়িয়ে যাতে না পড়ে তার জন্য এই দিনের বৈঠকে উপস্থিত থাকছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ (BL Santosh)। সব মিলিয়ে নির্বাচনে ভরাডুবির মাঝে নতুন রাজ্য ও জেলা কমিটি গঠন নিয়েও যে অসন্তোষ তৈরি হয়েছে তাব বিজেপি নেতৃত্ব কতটা সামাল দিতে পারে সেটাই দেখার।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...