Wednesday, March 18, 2026

Chief Minister: আবহাওয়ার কারণে কর্মসূচিতে বদল, আগামিকালই গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে তিন দিনের সফরে সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কথা ছিল ২৯ ডিসেম্বর যাবেন তিনি। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। সেই কারণেই একদিন এগোনো হয়েছে মুখ্যমন্ত্রীর সফরসূচি।

নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার ২৮ ডিসেম্বর বেলা আড়াইটে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে রওনা হবেন। গঙ্গাসাগর (Gangasagar) পৌঁছবেন ৩টে নাগাদ।ওইদিনই কপিল মুনির আশ্রমে পুজো দিতে পারেন বলে সূত্রের খবর।

সোমবার, বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, মকর সংক্রান্তিতে হতে চলা গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন। ২৮-৩০ ডিসেম্বরের সাগর-সফরে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। কোভিডকালে গঙ্গাসাগর মেলায় কীভাবে সংক্রমণ আটকানো যায় সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের কাছে। পাশাপাশি, তীর্থযাত্রীদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকেও দেখতে হচ্ছে। এবার মুখ্যমন্ত্রী কী কী নির্দেশ দেন সেদিকেই তাকিয়ে প্রশাসন।

 

spot_img

Related articles

আফ্রিকান ফুটবলে নজিরবিহীন কাণ্ড, শিরোপা হাতছাড়া সেনেগালের, চ্যাম্পিয়ন মরক্কো

আফ্রিকান ফুটবলে নজির বিহীন কাণ্ড। নতুন বছরের শুরুতেই আফ্রিকান কাপ অফ নেশনস জিতেছিল সেনেগাল (Senegal)। উত্তেজনা এবং বিতর্কে...

হাসপাতালের ICU-তে ইঁদুর: হাত খেয়ে নেওয়ায় মহারাষ্ট্রে রোগীর মৃত্যু

প্রশাসনিক দুর্বলতা আর নজরদারি কতটা দুর্বল হলে একটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালের আইসিইউ বিভাগের ভিতরে ইঁদুর ঢুকে যায়! এমনকি...

আইপিএলের মরশুমে কলকাতায় ছোটদের টুর্নামেন্ট, নিয়মে থাকছে চমক

আইপিএলের মরশুমে কলকাতায় ছোটদের ক্রিকেট টুর্নামেন্ট। 'কিডস অন জি ফাইভ'(Kidz on ZEE5 )-এর মুখ্য স্পন্সরশিপে এই টুর্নামেন্টের যৌথ...

রোম্যান্সে মজেছেন ষাটোর্ধ্ব শাহরুখ! ‘কিং’ ভাবনায় এবার প্রেমের ছবি

অনেক হল মারকাটারি অ্যাকশন, এবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। নিজের চেনা ছন্দে ফিরতে চাইছেন শাহরুখ খান (Shahrukh Khan)।...